Saturday, April 4, 2026

বিহারে মন্ত্রিসভা সম্প্রসারণ: মন্ত্রী পদে শপথ RJD-র ১৬ বিধায়ক-সহ ৩১ জনের

Date:

Share post:

আরজেডি ও কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে নয়া সমীকরণের বিহারের মুখ্যমন্ত্রী হয়েছেন জেডিইউ(JDU) নেতা নীতীশ কুমার(Nitish Kumar)। মঙ্গলবার নতুন সরকারের মন্ত্রী হিসেবে শপথ নিলেন ৩১ জন বিধায়ক। মন্ত্রিসভার অংকে সর্বাধিক মন্ত্রী পদ পেল আরজেডি(RJD) দলের বিধায়করা।

এদিন রাজভবনে গিয়ে রাজ্যপালের উপস্থিতিতে মন্ত্রী পদে শপথ গ্রহণ করেন মহাজোটের ৩১ জন বিধায়ক। তাদের মধ্যে লালু প্রসাদের দল আরজেডি থেকে ১৬ জন বিধায়ক এদিন মন্ত্রী হিসেবে শপথ নেন। শপথ নিয়েছেন তেজস্বী যাদবের ভাই তেজ প্রতাপও। মন্ত্রিসভায় কংগ্রেসকে দেওয়া হয়েছে ২ আসন। এবং জেডিইউ থেকে মন্ত্রী হয়েছেন ১১ জন বিধায়ক। দলিত এবং মুসলিমদের কথা মাথায় রেখে হাম পার্টি এবং নির্দল বিধায়কদেরও মন্ত্রিসভার অন্তর্ভুক্ত করা হয়েছে। মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়ে মুখ্যমন্ত্রীর নীতীশ কুমারকে এদিন ধন্যবাদ জানান জেডিইউ বিধায়ক লেসি সিং। একই সঙ্গে জানান, মানুষের স্বার্থে কাজ করবে নতুন জোট সরকার।

এদিকে মন্ত্রিসভার শপথ গ্রহণের দিনই কোর কমিটির সঙ্গে বৈঠকে বসেছে বিহার বিজেপি। রাজ্যের বিজেপি নেতা দীনেশ শর্মা জানিয়েছেন, “উত্তরপ্রদেশের কাকা-ভাইপোর মতো দশা হবে বিহার সরকারের। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের রাজনৈতিক জীবনের বানপ্রস্থ পর্ব শুরু হয়ে গিয়েছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পরেই রাজনীতি থেকে সন্ন্যাস নিতে হবে তাঁকে।”

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...