Wednesday, June 24, 2026

নির্বাসিত AIFF, এএফসি কাপে খেলা অনিশ্চিত মোহনবাগানের, ক্ষুব্ধ বাগান সচিব

Date:

Share post:

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে ( AIFF) অনির্দিষ্টকালের জন‍্য নির্বাসিত করেছে ফিফা (FIFA)। তৃতীয় পক্ষর ( সুপ্রিম কোর্টের) নাক গলানোর জন্য অনির্দিষ্টকালের জন্য নির্বাসিত করা হয়েছে এআইএফএফকে। এরফলে সঙ্কটে ভারতীয় ফুটবল। প্রশ্নের মুখে ভারতীয় ফুটবল। প্রশ্নের মুখে এটিকে মোহনবাগানের এএফসি কাপের ম‍্যাচও। এআইএফএফকে নির্বাসিত করায় সেপ্টেম্বরে এএফসি কাপের আন্তঃআঞ্চলিক সেমিফাইনাল খেলা প্রায় অনিশ্চিত বাগান ব্রিগেডের। আর এএফসি কাপে খেলা অনিশ্চিত হতেই এআইএফএফ-কেই দায়ী করলন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। বললেন, এর জন্য সম্পূর্ণ ভাবে দায়ী এআইএফএফ।

এদিন এখন বিশ্ববাংলা সংবাদকে দেবাশিস দত্ত বলেন,” এর জন্য সম্পূর্ণ ভাবে দায়ী এআইএফএফ। এটা ভারতীয় ফুটবলের কালো দিন। এই দিনটা না দেখলেই ভালো হত। ভারতবর্ষে ফুটবল প্রেমীদর জন‍্য লজ্জার দিন। তাদের দায়িত্বজ্ঞানহীনতার জন্যই মোহনবাগান খেলার সুযোগ হারাল। আমরা জোনাল সেমিফাইনাল খেলছিলাম, এরপর জোনাল ফাইনাল খেলব। এটা জিততে পারলে এএফসি ফাইনাল খেলতাম। কিছু বলার নেই। এআইএফএফ কর্তাদের ক্ষমতা ধরে রাখার কারণেই এই পরিস্থিতি তৈরি হল। ভারতীয় ফুটবলে এটা একটা অন্ধকার দিন।”

তবে এতকিছুর মধ‍্যেই আশার আলো দেখছেন দেবাশিস দত্ত। আগামীকাল সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে বাগান সচিব। সেখানে যা সিদ্ধান্ত হবে, সেখানে ফিফার সব সিদ্ধান্ত মেনে নিয়ে এবং ব‍্যান ওঠে পক্ষেই ফল হবে মনে করছেন দেবাশিস দত্ত।

সম্প্রতি এএফসি কাপের যোগ্যতা অর্জন এবং গ্রুপ পর্বের ম্যাচ খেলে আন্তঃআঞ্চলিক সেমিফাইনালে উঠেছিল এটিকে মোহনবাগান। সেই সব ম্যাচ খেলা হয়েছিল ঘরের মাঠ যুবভারতীতে। এএফসি কাপের আসন্ন আন্তঃআঞ্চলিক সেমিফাইনালও খেলার কথা ছিল যুবভারতীতেই। কিন্তু ভারতীয় ফুটবলের যা অবস্থা, তার ফলে সেই ম্যাচ আর খেলতে পারবে না মোহনবাগান। প্রশ্নের মুখে গোটা বিষয়।

আরও পড়ুন:আজ শুরু ডুরান্ড কাপ, প্রথম ম‍্যাচে মহামেডানের মুখোমুখি এফসি গোয়া, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

 

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...