Wednesday, June 24, 2026

প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

Date:

Share post:

প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর(Atal Bihari Vajpayee) চতুর্থ প্রয়াণ দিবসে মঙ্গলবার শ্রদ্ধা জ্ঞাপন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু(Draupadi murmu), প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি(Narendra Modi) সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্যরা। পাশাপাশি শ্রদ্ধা জানাবেন প্রাক্তন প্রধানমন্ত্রী দত্তক কন্যা নমিতা কল ভট্টাচার্য ও বিজেপির সর্বভারতীয় জেপি নাড্ডা। দিল্লির অটল সমাধিস্থলে গিয়ে বাজপেয়ীর সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতৃত্বরা।

প্রাক্তন প্রধানমন্ত্রীকে টুইট করে শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। টুইটারে অমিত শাহ লেখেন, “ভারতের গৌরব পুনঃস্থাপিত করতে জীবনের প্রতি মুহূর্ত ব্যয় করেছিলেন শ্রদ্ধেয় অটলবিহারী বাজপেয়ীজি (Atal Bihari Vajpayee)। ভারতীয় রাজনীতিতে তিনি গরীব কল্যাণ ও সুশাসনের নতুন যুগের সূচনা করেছিলেন। একইসঙ্গে গোটা বিশ্বকে তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে ভারত কতটা শক্তিশালী।” পাশাপাশি টুইটারে রাজনাথ সিং লেখেন, “প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীজির পুণ্যতিথিতে তাঁকে নতমস্তকে প্রণাম জানাই। দেশের জন্য তাঁর অবদান কোনওদিন ভোলা যাবে না। ভারতের বিকাশ যাত্রায় যাঁর অবদান অবিস্মরণীয়।” উল্লেখ্য, ১৯৯৬, ১৯৯৮ ও ১৯৯৯-২০০৪ সাল এই তিন দফায় প্রধানমন্ত্রী হিসাবে ছিলেন বাজপেয়ী। তার আমলেই পরমাণু শক্তিধর দেশ হিসেবে তকমা পায় ভারত।

Related articles

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...