Sunday, May 17, 2026

বিজেপি শাসিত রাজ্যে ৬ বছরের শিশুকে ধ*র্ষণ

Date:

Share post:

বয়স মাত্র ৬ বছর। ভাইবোন পার্কে খেলা করছিল। কিন্তু সেখানেও নিরাপত্তার অভাব। পার্ক থেকে তুলে নিয়ে ৬ বছরের শিশুটিকে ধর্ষণের পর খুন করা হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে হরিয়ানার পাণিপথে। অধরা অভিযুক্ত।

আরও পড়ুন:অনুব্রত কন্যাকে বুধবারই জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

একটি পার্কে এদিন দু’বছরের ভাইয়ের সঙ্গে খেলা করছিল ৬ বছরের শিশুকন্যাটি। কিন্তু সেখানেও রেহাই নেই। মেয়েটিকে তুলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ ও খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।

ঘটনার পরই পুলিশে অভিযোগ দায়ের করে শিশুটির পরিবার। ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। পুলিশ জানিয়েছে, পার্কে যখন বাচ্চা মেয়েটি ভাইয়ের সঙ্গে খেলা করছিল, তখন তাকে বিস্কুটের লোভ দেখিয়ে ডেকে নেয় অভিযুক্ত। তারপর একটি ফাঁকা এলাকায় বাচ্চাটিকে নিয়ে যায় সে। সেখানে ছোট্ট মেয়েটির উপর নিজের বিকৃত যৌন লালসা চরিতার্থ করে। ধর্ষণের পর মেয়েটির গলা টিপে ধরে অভিযুক্ত। মৃতদেহ ফেলে দেয় ড্রেনের ধারে। তারপর পালিয়ে যায়। অভিযুক্তের নাম ঈশ্বর।সে উত্তরাখণ্ডের বাসিন্দা।

ইতিমধ্যেই শিশুটির দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দিয়েছে পুলিশ। রিপোর্টে জানা গেছে, ধর্ষণের পরই গলা টিপে খুন করা হয়েছে শিশুটিকে।

Related articles

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...

পরিযায়ী শ্রমিকের জেলা পরিচয় মুছে দেব: ফলতায় প্রচারে আশ্বাস শমীকের

বিধানসভা উপনির্বাচনের আগে ফলতার নির্বাচনী প্রচার থেকে উন্নয়নের আশ্বাস বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। একদিকে এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য...

সমস্যা রয়েছে: সীমান্তের জমি অধিগ্রহণে গিয়ে সমাধানের আশ্বাস মন্ত্রী অশোকের

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন ৪৫ দিনের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার জমি কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফের হাতে তুলে...

মাতৃহারা লিয়েন্ডার পেজ: অলিম্পিয়ানের মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল তারকা ও অলিম্পিয়ান জেনিফার পেজ (Jennifer Paes), যিনি কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander...