Friday, April 3, 2026

Anubrata Mondal: অনুব্রত মণ্ডলের প্রায় ১৭ কোটি টাকার ফিক্সড ডিপোজিট বাজেয়াপ্ত করল সিবিআই

Date:

Share post:

অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)ও তাঁর পরিবারের নামে ১৬ কোটি ৯৭ লাখ টাকার ফিক্সড ডিপোজিট (FD)বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যেই গরু পাচার কাণ্ডে অভিযুক্ত অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে জেরা করছে সিবিআই (CBI)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্র মারফত জানা যায়,এই বিশাল অঙ্কের ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) শুধুমাত্র অনুব্রত মণ্ডলের একার নয়, এতে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল (Sukanya Mondal)সহ তাঁর ঘনিষ্ঠদের নামে রয়েছে। ইতিমধ্যেই সেই ফিক্সড ডিপোজিট ফ্রিজ করে বাজেয়াপ্ত করেছে সিবিআই।

অনুব্রত মণ্ডল বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছেন। তাঁকে দফায় দফায় জেরা করছে সিবিআই। কোথায় কত সম্পত্তি আছে তা জানতে তাঁর মেয়েকেও জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সুকন্যা মণ্ডলের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ করেছেন সিবিআই এর আধিকারিকেরা। তার মধ্যেই তদন্তকারী অফিসারদের হাতে এল অনুব্রতর ফিক্সড ডিপোজিট সংক্রান্ত নথি। এর আগেই অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগল হোসেনের বিশাল অঙ্কের সম্পত্তির খোঁজ পেয়েছেন সিবিআই আধিকারিকরা। যাঁদের নাম রয়েছে এই ফিক্সড ডিপোজিটগুলি তাঁদের আগামী কয়েকদিনের মধ্যে ডেকে প্রশ্ন করা হতে পারে বলে সূত্রের খবর।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...