Wednesday, June 24, 2026

ফের ১৪ দিনের জেল হেফাজত পার্থ-অর্পিতার, আদালতে প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ED-র

Date:

Share post:

জামিনের আবেদন খারিজ। ফের ১৪ দিনের জেল হেফাজত প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)। তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukharjee) একই নির্দেশ দেওয়া হয়। বৃহস্পতিবার, শুনানিতে পার্থ চট্টোপাধ্যায়ের অসুস্থতার কথা বলে জামিনের আবেদন জানিয়েছিলেন তাঁর আইনজীবীরা। কিন্তু সেই আবেদন খারিজ করে পার্থ ও অর্পিতা দুজনেরই ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় ইডির (ED) বিশেষ আদালত। তবে এ দিন জামিনের আবেদন করেননি অর্পিতার আইনজীবীরা।

এদিন আদালতে একের পর এক অভিযোগ করেন ইডির আইনজীবী। তাঁদের অভিযোগ, তদন্তে সহযোগিতা করছেন না পার্থ। অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার বিপুল নগদ ও সোনা-রুপা সম্পর্কেও কিছুই বলেননি তিনি। বুধবার জেলে পার্থকে জেরা করে ইডি। জিজ্ঞাসাবাদ করার পর, বয়ানের কাগজ তাঁকে সই করাতে গেলে প্রাক্তন মন্ত্রী নাকি তা ছিঁড়ে ফেলে দেন বলেও আদালতে অভিযোগ ইডির আইনজীবীর।

ইডির তরফে এদিন আদালতে পার্থর ৬০ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ৩০টি ভুয়ো কোম্পানির হদিশ মিলেছে বলে জানানো হয়। পার্থ ঘনিষ্ঠদের নামে একাধিক কোম্পানির হদিশ মিলেছে। বিভিন্ন কোম্পানির নামে টাকা ট্রান্সফার হয়েছে। পার্থর স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের নামাঙ্কিত ট্রাস্টের নামে মেদিনীপুরে স্কুল, উত্তর ২৪ পরগনার গোবাগাছিতে ফার্ম হাউস রয়েছে।

এদিন, পার্থ চট্টোপাধ্যায়ের অসুস্থতার কথা বলে জামিন চেয়েছিলেন পার্থর আইনজীবী। তিনি জানান, তাঁর মক্কেলের হিমোগ্লোবিন কমেছে, ক্রিয়েটিনিন বেড়েছে, শৌচাগারেও যেতে পারছেন না। মেডিক্যাল গ্রাউন্ডে তাঁর জামিন মঞ্জুর করা হোক। পাল্টা ইডি-র আইনজীবী বলেন, গ্রেফতার হওয়ার আগে সুস্থ ছিলেন প্রাক্তন মন্ত্রী। এদিক-ওদিক যাচ্ছিলেন। ভুবনেশ্বর AIIMS আগেই জানিয়েছিল, এই বয়সে এমন সমস্যা অস্বাভাবিক নয়। এর আগে শারীরিক অসুস্থতা নিয়ে পার্থ মিথ্যে কথা বলেছিলেন বলে অভিযোগ ইডির। এরপরেই জামিনের আবেদন খারিজ করে পার্থ ও অর্পিতা দুজনেরই ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...