Saturday, April 4, 2026

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে মুখোমুখি ডোভাল-পাত্রুশেভ, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে আলোচনা

Date:

Share post:

অঘোষিত রাশিয়া (Russia) সফরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল (Ajit Doval)। রাশিয়া-ইউক্রেন (Russia Ukraine War) যুদ্ধের স্মৃতি এখনও বিশ্ববাসীর মনে টাটকা। সেই আবহেই মঙ্গলবার রাশিয়া পৌঁছেছেন অজিত ডোভাল। আর অজিত ডোভালের এই সফর স্পষ্ট করে দিচ্ছে কৌশলগত ও সামরিক দিক থেকে নয়াদিল্লির (New Delhi) কাছে মস্কোর (Moscow) গুরুত্ব ঠিক কতখানি। প্রবল কূটনৈতিক চাপ সত্ত্বেও কখনোই রাশিয়াকে কোণঠাসা করার পক্ষপাতী নয় নরেন্দ্র মোদি সরকার (Modi Government)। বুধবারই রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিকোলাই পাত্রুশেভের (Nikolai Patrushev) সঙ্গে বৈঠকে বসেন ডোভাল। গত ফেব্রুয়ারি মাসে ইউক্রেন-রাশিয়া সংঘাতের পর ডোভাল এবং পাত্রুশেভের মধ্যে এটাই প্রথম ব্যক্তিগত বৈঠক। বৈঠকে আফগানিস্তান (Afghanistan) সহ আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আলোচনায় উঠে এসেছে বলে জানা গিয়েছে।

তবে ডোভালের সফর বা বৈঠকের বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা (Official Annoncement) করা হয়নি। রাশিয়ার পক্ষ থেকে একটি বিবৃতিতেই নিরাপত্তা পরিষদের সেক্রেটারি পাত্রুশেভ এবং ডোভালের বৈঠকের কথা জানানো হয়েছে। সূত্রের খবর, ডোভাল ও পেত্রুশেভের আলোচনার কেন্দ্রে ছিল আফগানিস্তান ও ইউক্রেন। আফগানভূমে যাতে কোনওভাবেই নিষিদ্ধ কোনও সংগঠনের শক্তি ভারতবিরোধী ষড়যন্ত্র করতে না পারে সেই ব্যাপারে নিশ্চিত হতেই মস্কোর প্রতিপত্তিকে কাজে লাগাতে চায় নয়াদিল্লি। অন্যদিকে রাশিয়ার থেকে ক্রুড ওয়েল (Crude Oil) কিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তিকে ভোঁতা করতে পরোক্ষে সাহায্য করবে ভারত। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar) ইতিমধ্যে রাশিয়া থেকে অশোধিত তেল কেনার কথা স্পষ্ট করেছেন।

তবে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ নিয়ে এখনও আগের অবস্থানেই স্থির রয়েছে ভারত। ভারত মনে করছে একমাত্র আলোচনার মাধ্যমেই যুদ্ধ পরিস্থিতির সমস্যার সমাধান হবে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার পর থেকে একের পর এক দেশ রাশিয়ার ওপর বিভিন্ন বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছিল। কিন্তু ভারত কখনোই মুখ ফিরিয়ে থাকেনি।

আরও পড়ুন- Raju Srivastav: অতি সংকটজনক রাজু শ্রীবাস্তব! চিন্তায় চিকিৎসকরা

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...