Wednesday, June 24, 2026

চাকরি দেওয়ার নামে ১১ লক্ষ টাকা প্রতারণা, অভিযুক্ত বিজেপি নেতা

Date:

Share post:

এবার কেন্দ্রীয় সরকারের(central government) ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে(ichapur rifle factory) চাকরি দেওয়ার নামে ১১ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল বিজেপি(BJP) নেতার বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত ওই বিজেপি নেতার নাম সঞ্জয় প্রসাদ(Sanjay Prasad)। তিনি ইছাপুর রাইফেল ফ্যাক্টরির বিজেপি পরিচালিত ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট। গোটা ঘটনা ওই বিজেপি নেতার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে।

বেলঘরিয়ার বাসিন্দা জয়ন্ত দাস রাইফেল ফ্যাক্টরিতে নিজের মেয়ে পিয়ালীর চাকরির জন্য চেষ্টা করছিলেন। আর সেই সূত্রেই পূর্ব পরিচিত বিজেপি নেতা সঞ্জয়কে ১১ লক্ষ টাকা দেন জয়ন্ত। তবে সময়সীমা পেরিয়ে গেলেও চাকরি দিতে পারেননি ওই বিজেপি নেতা। এমনকি টাকাও ফেরত দেওয়া হয়নি। পরে অভিযোগকারীর চাপে কাশিপুর রাইফেল ফ্যাক্টরি থেকে চাকরির নথি দিয়েছিলেন বলে অভিযোগ। তবে সেই নথি জাল ছিল বলে বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ওই ব্যক্তি।

গোটা ঘটনায় বেলঘড়িয়া ও নোয়াপাড়া থানায় সঞ্জয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন জয়ন্ত। পাশাপাশি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটেও দায়ের করা হয় অভিযোগ। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত বিজেপি নেতা সঞ্জয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...