Saturday, April 4, 2026

মরশুমের প্রথম ম‍্যাচেই হার বাগানের, ডুরান্ড কাপে রাজস্থানের কাছে ৩-২ গোলে হারল মোহনবাগান

Date:

Share post:

মরশুমের প্রথম ম‍্যাচেই ধাক্কা খেল এটিকে মোহনবাগান (ATK Mohunbagan)। ডুরান্ড কাপের (Durand Cup) প্রথম ম্যাচ খেলতে নেমেই বড়সড় অঘটনে কবলে পড়ল জুয়ান ফেরান্দোর দল। শনিবার ৩-২ গোলে হেরে গেল রাজস্থান ইউনাইটেডের কাছে।

ম‍্যাচে এদিন এগিয়ে গিয়েও হারতে হল তাঁদের। প্রথম ৪৫ মিনিটে এগিয়ে থাকে বাগান ব্রিগেড। ম‍্যাচের ৪৩ মিনিটে গোল করে মোহনবাগানকে গোল করে এগিয়ে দেন কিয়ান নাসিরি। হুগো বৌমোসের থেকে বল পেয়ে আশিক ক্রুনিয়ান তা দেন কিয়ান নাসিরিকে। গোল করেন তরুণ স্ট্রাইকার। প্রথমার্ধের সংযুক্তি সময় সমতা ফেরান আমঞ্জেলদিভ। এরপরই প্রথমার্ধের শেষ মুহূর্তে গোল করে আবার বাগানকে এগিয়ে দেন আশিক কুরিয়ান। প্রথম ম্যাচে নেমেই গোল পান আশিক।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধের আক্রমণের ঝাঁঝ বাড়ায় রাজস্থান। যার ফলে ম‍্যাচের ৬০ মিনিটে রাজস্থানের সমতা ফেরান লালরেমসাঙ্গা। এরপর একেবারে শেষ মুহূর্তে গোল করে দলকে জয় এনে দেন নিকুম। আইলিগের ক্লাব হলেও দারুণ ফুটবল খেলেছে রাজস্থান। দু’বার পিছিয়ে পড়েও ফিরে আসে তারা।

আরও পড়ুন:জিম্বাবোয়ের বিরুদ্ধে এক ম‍্যাচ বাকি থাকতেই সিরিজ জয় টিম ইন্ডিয়ার

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...