Friday, April 3, 2026

মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো দেউচা পাঁচামিতে ৭৮ জনকে নিয়োগপত্র

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) প্রতিশ্রুতি দিয়েছিলেন দেউচা পাঁচামি প্রকল্পে(Deucha Panchami Project) জমিদাতাদের সমস্ত রকম সুযোগ সুবিধার পাশাপাশি দেওয়া হবে চাকরি। সেইমতো নিয়োগপত্র(Appointment Latter) দেওয়ার কাজ শুরু হল সরকারের তরফে। শনিবার কোল ব্লকের আওতায় থাকা জমিদাতাদের জুনিয়র কনস্টেবল পদে চাকরির নিয়োগপত্র দেওয়া হল সিউড়ির ইন্ডোর স্টেডিয়ামে। নিয়োগপত্র পেলেন ৭৮ জন। আগামী রবিবার ব্যারাকপুর পুলিশ অ্যাকাডেমির ট্রেনিং ক্যাম্পে যোগ দেবেন তারা।

মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প দেউচা পাঁচামি দ্রুত রূপায়ণের লক্ষ্যে কোমর বেঁধে কাজ শুরু করে দিয়েছে সরকার। প্রথম পর্যায়ে মুখ্যমন্ত্রীর হাত থেকে নিয়োগপত্র দেওয়ার কাজ শেষ হওয়ার পর শনিবার শুরু হয় দ্বিতীয় দফায় নিয়োগপত্র দেওয়ার কাজ। এদিন দ্বিতীয় ব্যাচের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিং, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরি, পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী ও অ্যান্যান্য শীর্ষস্থানীয় প্রশাসনিক কর্তারা। উল্লেখ্য, দেউচা পাঁচামি প্রকল্পে প্রথম পর্যায়ে দেওয়ানগঞ্জ, হরিণসিঙা, কেন্দ্রগড়িয়া এবং দ্বিতীয় পর্যায়ে দেউচা পাঁচামি মিলে প্রায় হাজারতিনেক জমিদাতা আবেদন করেছেন। রাজ্য সরকারের আর্থিক পুনর্বাসন প্রকল্পে এ যাবৎ ৬০০ জন জমিদাতার কাছ থেকে জমি কিনেছে রাজ্য সরকার। কোল ব্লকে বোরিংয়ের মাধ্যমে প্রথম পর্যায়ে নিরীক্ষণের কাজ শেষ হয়েছে। দ্বিতীয় পর্যায়ের কাজও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...