Monday, April 6, 2026

আবারও ২৬/১১ এর পুনরাবৃত্তি ? মুম্বই পুলিশকে হুমকি মেসেজ পকিস্তানের

Date:

Share post:

মুম্বইতে ২৬/১১ এর সন্ত্রাসবাদী হামলার (Terrorist Attack) আতঙ্ক আজও মানুষের মনে টাটকা। তারই মধ্যে নতুন করে সন্ত্রাসবাদী হামলার আতঙ্ক মাথাচাড়া দিল। পাকিস্তানের (Pakistan) একটি নম্বর থেকে হুমকি মেসেজ (Threat Message) আসে মুম্বই পুলিশের (Mumbai Police) কাছে। মুম্বই ট্রাফিক কন্ট্রোলের (Mumbai Traffic Control) তরফে হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দু’দিন আগেই রায়গড় থেকে একটি বেনামি অস্ত্র বোঝাই নৌকা আটক করে মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাস দমন শাখা। উদ্ধার হয় তিনটি একে ৪৭ রাইফেল ও প্রচুর কার্তুজ। সেই বিষয় নিয়ে তদন্ত চলাকালীন হোয়াটস অ্যাপে এলো এই হুমকি মেসেজ।

সূত্রের খবর, ২৬/১১ এর ধাঁচে আবারও সন্ত্রাসবাদী হামলা হবে, মুম্বই পুলিশ ট্রাফিক কন্ট্রোলে এসেছে এই মেসেজটি। এমনকি ৬ ব্যক্তি মিলে এই সন্ত্রাস চালাবে বলে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। মেসেজে মু্ম্বই হামলার পাশাপাশি উদয়পুরের (Udaipur) দর্জির মুণ্ডচ্ছেদের মতো ঘটনাও ঘটতে পারে বলে হুমকি দেওয়া হয়েছে। আর তারপরই মহারাষ্ট্র শহর জুড়ে জারি হয়েছে নিরাপত্তা। চলছে তল্লাশি অভিযানও (Search Operation)।

হুমকি বার্তায় (Threat Message) আরও বলা হয়েছে, খুব তাড়াতাড়িই মুম্বইয়ে এই হামলা হবে। আর এই হামলা ২৬ নভেম্বরকে মনে করাবে। এই নম্বরের লোকেশন ট্র্যাক করা করেও লাভের লাভ কিছুই হবেনা কারণ লোকেশন ভারতই দেখাবে। উল্লেখ্য, ২০০৮ সালের ২৬ নভেম্বর পাক সন্ত্রাসবাদীদের হামলায় কেঁপে উঠেছিল বাণিজ্যনগরী মুম্বই। ১০ জন লস্কর জঙ্গি করাচি থেকে সমুদ্রপথে মুম্বইয়ে প্রবেশ করেছিল। এরপর জঙ্গিরা তাজ হোটেল, হাসপাতাল, রেল স্টেশন, রেঁস্তরায় হামলা চালায়।

 

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...