Monday, April 6, 2026

আকস্মিক বন্যা ও ভূমিধসে ‘বেহাল’ হিমাচল প্রদেশ: মৃত ৬, আশঙ্কাজনক কমপক্ষে ১৩

Date:

Share post:

একদিকে লাগাতার বৃষ্টি (Continuous Rain), তারওপর ভূমিধসের (Landslide) জোড়া ফলায় বানভাসি হিমাচল প্রদেশের (Himachal Pradesh) একাধিক জেলা। প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে ইতিমধ্যেই রাজ্যে ৬ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি আরও ১৩ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এদিকে আগামী ২৫ অগাস্ট পর্যন্ত হিমাচল প্রদেশে ভূমিধসের সতর্কতা (Alert) জারি করা হয়েছে। নিষেধাজ্ঞা জারি হয়েছে পর্যটনেও (Tourism)।

হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম রমেশ (Jairam Ramesh) মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে আপদকালীন তৎপরতায় এনডিআরএফ (NDRF) উদ্ধারকাজ চালাচ্ছে। ইতিমধ্যে অবরুদ্ধ হয়ে পড়েছে হিমাচল প্রদেশের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তাও। মান্ডি জেলার একাধিক বাড়ি ও দোকানে নদীর জল ঢুকে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। কাংড়ায় জলের তোড়ে ভেঙে পড়েছে চাক্কি রেল সেতু। হড়পা বানের জেরে বন্ধ রাখা হয়েছে বৈষ্ণোদেবী (Vaishno Devi) যাত্রাও।

ইতিমধ্যে ভারী বৃষ্টিপাতের কারণে বাঘি থেকে পুরনো কোটালা এলাকায় বসবাসকারী বহু পরিবার ঘরছাড়া (Homeless) হয়েছে। এরমধ্যেই কাশান গ্রামে একটি বাড়ি ভেঙে পরিবারের ৬ সদস্যের মৃত্যু হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে খবর। তবে প্রতিকূল পরিস্থিতির কারণে এখনও তাঁদের দেহ উদ্ধার করা যায়নি। কাংড়ার ডেপুটি কমিশনার ডাঃ নিপুন জিন্দাল জানিয়েছেন, পর্যটক এবং এলাকাবাসীদের কোনওরকমভাবে নদী ও জলাশয়ের কাছে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি ভূমিধস হতে পারে এমন এলাকা থেকে সবাইকে নিরাপদ দূরত্বে সরে যেতে বলা হয়েছে। এছাড়া শিক্ষা দফতরের অধিকর্তাদের ইতিমধ্যেই স্কুলগুলিতে অনলাইন ক্লাস শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...