Saturday, April 4, 2026

জিম্বাবোয়ের বিরুদ্ধে এক ম‍্যাচ বাকি থাকতেই সিরিজ জয় টিম ইন্ডিয়ার

Date:

Share post:

জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম‍্যাচেও জয় ভারতের। জিম্বাবোয়েকে ৫ উইকেটে হারাল কে এল রাহুলের দল। এই জয়ের ফলে এক ম‍্যাচ বাকি থাকতেই সিরিজ জয় টিম ইন্ডিয়ার। সিরিজের ফলাফল ২-০।

জিম্বাবোয়েকে পাঁচ উইকেটে হারিয়ে তিন ম্যাচের একদিনের সিরিজ জিতে নিল কেএল রাহুলের টিম ইন্ডিয়া। তিন ম্যাচের সিরিজের প্রথম দুটি সহজেই জিতে নিল তারা। ভারতের প্রথম ম্যাচে ১০ উইকেটে জেতার পর এদিনও সহজেই জিতল টিম ইন্ডিয়া। ম‍্যাচে এদিন টসে জিতে শুরুতে বল করার সিদ্ধান্ত নেয় ভারতীয় দল। ব্যাট করতে নেমে পুরো ৫০ অভারি খেলতে পারেনি জিম্বাবোয়ে। ৩৮.১ ওভারেই শেষ হয়ে যায় তাঁদের ইনিংস। জিম্বাবোয়ের রান মাত্র ১৬৭। একটা সময় ২৯ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল জিম্বাবোয়ে।তাদের হয়ে ভাল ব্যাট করেন সিন উইলিয়ামস। ৪২ বলে ৪২ রান করে দীপক হুডার বলে আউট হন তিনি। রেয়ান ব্রুল ৪৭ বলে ৩৯ রানের ইনিংস খেলেন। রাজা ও কাইয়া ১৬ দুই জনেই ১৬ রান করে আউট হন। এছাড়া কেউই রান পাননি। ভারতের হয়ে ৩ উইকেট তুলে নেন অক্ষর প্যাটেল। একটি করে উইকেট পান মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, শার্দুল ঠাকুর, কুদীপ যাদব এবং দীপক হুডা।

ওপেন করতে নেমে শুরুটা ভাল হয়নি ভারতের। দীর্ঘদিন বাদে ভারতীয় দলে ফিরলেও আগের ম্যাচে ওপেন করেননি কেএল রাহুল। তবে এদিন করলেন। যদিও বেশি কিছু করতে পারেননি। ৫ বল খেলে ১ রান করে আউট হন তিনি। গত ম্যাচের দুই ওপেনার শিখর ধাওয়ান ও শুভমন গিল ভাল ব্যাট করেন। ২১ বলে ৩৩ রান করে আউট হন ধাওয়ান। ৩৪ বলে ৩৩ রান করে ফেরেন গিল।

এই জুটি আউট হওয়ার পর দীপক হুডা ও সঞ্জু স্যামসন দলের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন। ৩৬ বলে ২৫ রান করেন হুডা। ৩৯ বলে ৪৩ রান করে অপরাজিত থাকেন স্যামসন। ১৩ বলে মাত্র ৬ রান করে আউট হন ইশান কিষান। ২৬তম ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারতীয় দল।

আরও পড়ুন:লর্ডসেই শেষ ম‍্যাচ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন ঝুলন : সূত্র

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...