Friday, April 3, 2026

বনগাঁ-আসানসোলে উপনির্বাচন, সকাল থেকেই চলছে ভোটগ্রহণ

Date:

Share post:

রাজ্যের দুই জেলার দুটি পুরসভার দুটি ওয়ার্ডে আজ উপনির্বাচন। উত্তর ২৪ পরগনার বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে সকাল থেকেই চলছে উপনির্বাচন। এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পাপাই রাহা। অন্যদিকে বিজেপি প্রার্থী অরূপকুমার পাল ও সিপিএম প্রার্থী ধৃতিমান পাল। পুর নির্বাচনে ১৪ নম্বর ওয়ার্ডটি তৃণমূল কংগ্রেসের দখলেই ছিল। তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর দিলীপ দাসের মৃত্যুতে বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে আজ উপনির্বাচন হচ্ছে।

আরও পড়ুন:পুরসভার নির্দেশে আপাতত বন্ধ মহম্মদ আলি পার্কের পুজো মন্ডপ তৈরির কাজ

সকাল থেকে শুধু ইভিএমে নয়, ভোটকেন্দ্রের বাইরেও চলছে জোরদার লড়াই। বনগাঁর কবি কেশবলাল বিদ্যাপীঠে উত্তেজনা ছড়িয়েছিল। বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়ার উপস্থিতিতে বুথের বাইরে বহিরাগতদের জমায়েতের অভিযোগ করেন তৃণমূলের প্রার্থী পাপাই রাহা। পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিজেপি বিধায়ক।

অন্যদিকে পশ্চিম বর্ধমানের আসানসোলের ৬ নম্বর ওয়ার্ডেও উপনির্বাচন চলছে। সেখানে সকাল থেকেই চলছে ভোটগ্রহণ। আসানসোল পুরভোটে ৬ নম্বর ওয়ার্ডে জিতেছিলেন তৃণমূলের সঞ্জয় বন্দ্যোপাধ্যায়। তবে বিধান উপাধ্যায় মেয়র হন।  তাই দলের নির্দেশে পদত্যাগ করেন থেকে সঞ্জয় বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই উপনির্বাচন।এই নির্বাচনে তৃণমূলের প্রার্থী আসানসোল পুরসভার মেয়র বিধান উপাধ্যায়, বিজেপির তরফে নির্বাচনে দাঁড়িয়েছেন শ্রীদীপ চক্রবর্তী, সিপিএমের হয়ে লড়ছেন শুভাশিস মণ্ডল ও কংগ্রেস প্রার্থী করেছে সোমনাথ চট্টোপাধ্যায়কে। ইতিমধ্যেই ১২টি ভোটগ্রহণ কেন্দ্রের ১৪টি বুথে ভোটগ্রহণ শুরু হয়েছে।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...