Wednesday, June 24, 2026

গরু পাচার মামলায় এবার অনুব্রত কন্যা ঘনিষ্ঠ বিদ্যুৎবরণের বাড়িতে তল্লাশি সিবিআইয়ের

Date:

Share post:

গরু পাচার(cows smuggling) মামলায় জাল গোটাতে শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই(CBI)। তদন্তকারী সংস্থার নজরে এবার অনুব্রত ও সুকন্যা মণ্ডল ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ গায়েন(Bidyutbaran gayan)। রবিবার দুপুরে তাঁর বাড়িতে হানা দিল সিবিআইয়ের একটি দল। শুরু হয়েছে তল্লাশি অভিযান।

অনুব্রত গ্রেফতারির পর তদন্তে জানা যায়, বীরভূম তৃণমূল জেলা সভাপতির সঙ্গে পেশায় পুরকর্মী বিদ্যুৎবরণ গায়েনের ঘনিষ্ঠতা ছিল, ঘনিষ্ঠতা ছিল তার কন্যা সুকন্যার সঙ্গেও। এদিন বেলা সাড়ে বারোটা নাগাদ বোলপুরে বিদ্যুতের বাড়িতে তল্লাশি অভিযান শুরু করে কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা। ট্রাকের খালাসি হওয়ার পাশাপাশি বোলপুর পুরসভার অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন বিদ্যুৎ। ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর স্থায়ী চাকরি হয় তাঁর। তদন্তকারীদের দাবি, অনুব্রত গ্রেফতারের পর যে কোম্পানিগুলির হদিস পাওয়া গিয়েছে তাতে প্রথম ডিরেক্টরের নাম ছিল সুকন্যা এবং দ্বিতীয় নাম ছিল বিদ্যুৎ বরণের। স্বাভাবিকভাবেই তাঁর দিকে নজর যায় সিবিআইয়ের। সিবিআইয়ের কাছে সবচেয়ে বড় প্রশ্ন পুরসভার চাকরি করে কীভাবে এত সম্পত্তির মালিক হল বিদ্যুৎ। কীভাবে পেল এতগুলো কোম্পানির ডিরেক্টর পদ। তারই উত্তর খুঁজতে বিদ্যুতের বাড়িতে তল্লাশি অভিযান শুরু করলো সিবিআই।

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...