Saturday, April 4, 2026

মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি সিবিআইয়ের

Date:

Share post:

দু’দিন আগেই তাঁর বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। কিন্তু খালি হাতেই ফিরতে হয়েছিল। এবার তাঁর বিরুদ্ধে জারি করা হল লুকআউট নোটিস। সিবিআই সূত্রে জানা গিয়েছে, দিল্লি আবগারি নীতিতে দুর্নীতির অভিযোগে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া সহ আরও ১৩ জনের বিরুদ্ধে এই সার্কুলার জারি হয়েছে। এই নোটিসের জেরে তদন্ত চলাকালীন বিদেশে যেতে পারবেন না সিসোদিয়া।

আরও পড়ুন:স্পাইসজেটের বিমানে বিপত্তি, চালকের লাইসেন্স বাতিল করল DGCA

শুক্রবার, জন্মাষ্টমীর সকালে সিসৌদিয়ার বাড়ি-সহ আরও বেশ কয়েকটি এলাকায় তল্লাশি অভিযান চালায় সিবিআই। প্রায় ১৪ ঘণ্টা ধরে দিল্লির উপমুখ্যমন্ত্রীর বাড়িতে অভিযান চালানো হয়।তল্লাশির শেষে সিসোদিয়া জানান, ‘‘সকালে সিবিআই আমার বাড়িতে এসেছিল। ওরা তল্লাশি চালিয়েছে, আমার কম্পিউটার এবং ফোন বাজেয়াপ্ত করেছে। এ ছাড়া কিছু ফাইল নিয়ে গিয়েছেন তদন্তকারী আধিকারিকেরা। আমি এবং আমার পরিবার তদন্তকারী আধিকারিকদের পূর্ণ সহযোগিতা করেছি। আগামী দিনেও তা করা হবে। আমি কোনও দুর্নীতি করিনি। তাই আমি ভয় পাই না।’’ পাশাপাশি তিনি এও বলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যবহার করা হচ্ছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...