Saturday, June 20, 2026

ব্রাহ্মণদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় প্রভাবশালী দলীয় নেতাকে বহিষ্কার বিজেপির

Date:

Share post:

ব্রাহ্মণদের(Brahman) নিয়ে আপত্তিকর মন্তব্য করায় দলের প্রভাবশালী নেতাকে বহিষ্কার করলো মধ্যপ্রদেশ বিজেপি। মধ্যপ্রদেশের(Madhya Pradesh) ওই বিজেপি নেতার(BJP Leader) নাম প্রীতম সিং লোধি(Pritam Singh Lodhi)। সম্প্রতি সোশ্যাল মিডিয়া তাঁর একটি ভিডিও ভাইরাল হতে দেখা যায়। যেখানে ব্রাহ্মণদের বিরুদ্ধে রীতিমতো সরব হয়ে ওঠেন তিনি। তার অভিযোগ, ‘ধর্মের নামে মানুষকে বোকা বানাচ্ছে ব্রাহ্মণরা’। তাঁর এই বক্তব্যের জন্য প্রথমে ভোপালে বিজেপির সদর দফতরে ডেকে পাঠানো হয় ওই নেতাকে। এরপর তাঁকে বহিষ্কার করার পাশাপাশি প্রাথমিক সদস্য পদ কেড়ে নেওয়া হয়।

গত বুধবার রানি অবন্তীবাই লোধির জন্মবার্ষিকী উপলক্ষে গোয়ালিয়র-চম্বল অঞ্চলে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলে প্রীতম। সেখানে রাজ্যের মেধাবী পড়ুয়াদের সম্মানিত করা হচ্ছিল। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় বিজেপি নেতা বলেন, ব্রাহ্মণরা মানুষের অর্থ আর সম্পত্তি হাতিয়েই ধনী হয়েছে। তাঁর কথায়, “ভাল পরিবারের সুন্দরী মেয়েদের দেখলে ব্রাহ্মণরা তাঁদের বাড়িতে খেতে যেতে চান। তাঁরা তরুণীদের সামনে বসিয়ে বর্ষীয়ান মহিলাদের পিছনের আসনে বসতে বাধ্য করেন।”

ব্রাহ্মণদের নিয়ে এহানো মন্তব্যের পরই ওই নেতার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে ওঠে রক্ষণশীল গেরুয়া শিবির। মধ্যপ্রদেশের বিজেপি সম্পাদক ভগবানদাস সাবনানি বলেন, “বিজেপি নেতা প্রীতম লোধি একটি বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে কিছু মন্তব্য করেছেন যা দলের দৃষ্টিভঙ্গির বিপরীত। তাঁর মতামতের সঙ্গে দল কখনওই একমত নয়। লোধিকে ডেকে পাঠিয়ে নোটিস দেওয়া হয়েছে। উনি লিখিত ভাবে ক্ষমা চেয়েছেন। কিন্তু দল তাতেও সন্তুষ্ট না হওয়ায় ওঁকে আগামী ৬ বছরের জন্য দলের প্রাথমিক সদস্যপদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।”

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...