Saturday, April 4, 2026

সামান্য সরকারি চাকুরের সম্পত্তি ৩০০ কোটি টাকা !

Date:

Share post:

পেশায় সরকারি চাকুরে। কিন্তু তাঁর সম্পত্তির পরিমাণ শুনলে চোখ কপালে ওঠার জোগাড়। ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশের জব্বলপুরে। গোপন সূত্রে খবর পেয়ে জব্বলপুরের আঞ্চলিক পরিবহণ আধিকারিক সন্তোষ পাল সিং-এর বাড়িতে গভীর রাতে অভিযান চালায় অর্থনৈতিক অপরাধ শাখা তথা EOW। তাঁর বাড়ি থেলে ১৬ লক্ষ টাকা নগদ এবং বহুমূল্য গয়না উদ্ধার করেন আধিকারিকরা। যদিও জানা গিয়েছে, এই সামান্য পরিমাণ টাকা অভিযুক্ত সরকারি চাকুরীজীবী সন্তোষ পাল  সিং-এর মালিকাধীন সম্পত্তির সামান্য অংশমাত্র।

আরও পড়ুন: Uttarpradesh: বান্ধবীর সঙ্গে চুটিয়ে প্রেম, প্রকাশ্যে জুতোপেটা খেলেন বিজেপি নেতা

জানা গিয়েছে, মধ্যপ্রদেশের ওই সরকারি আধিকারিক সন্তোষ পাল সিং ৩০০ কোটি টাকার সম্পদের মালিক। সন্তোষ পাল নিজে আরটিও আধিকারিক। তাঁর স্ত্রী রেখা পালও একই অফিসে করণিকের কাজ করেন।শুধু স্ত্রীই নন, আরটিওতে কাজ করেন সন্তোষের বেশ কয়েকজন আত্মীয়ও। তিনি ছয়টি বাড়ি এবং একটি খামারবাড়ির মালিক। তাঁর নামে রয়েছে দুটি দোকানও। এছাড়াও, তাঁর রয়েছে একটি স্করপিও, একটি পালসার বাইক এবং একটি বুলেট।

গত চার বছর ধরে জবলপুরে পোস্টিংয়ে ছিলেন  সন্তোষ পাল সিং। প্রায় দু’বছর ধরে এই আধিকারিকের গতিবিধি এবং তাঁর সম্পত্তির উপর নজর রাখছিল ইওডব্লিউ। দু’বছরে তাঁর সম্পত্তি আয়ের তুলনায় ৬৫০ গুণ বেড়েছে বলে জানিয়েছে ইওডব্লিউ।

সন্তোষ পাল সিং-এর মাসিক বেতন ৬৫ হাজার টাকা। কিন্তু কিভাবে এই বিপুল পরিমাণ সম্পত্তির অধিকারী তিনি কীভাবে হলেন, তা দেখে তাজ্জব গোটা দেশ। জব্বলপুরের শতান্দীপুরমে ১০ হাজার বর্গফুটের দুটো বাড়িও রয়েছে তাঁর। এছাড়া গৌরীঘাটে ১,২৪৭ বর্গফুট এবং ১,১৫০ বর্গফুটের দু’টি বাড়ি এবং আরও দু’টি বাড়ি রয়েছে তাঁর নামে। বিপুল পরিমাণ এই সম্পত্তি কীভাবে তাঁর কাছে এলো, কোনও রাজনৈতিক দলের মদত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে ইওডব্লিউ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...