Monday, March 30, 2026

২৫০ গোল করলেন হ্যারি কেন, দুরন্ত আর্সেনাল

Date:

Share post:

টটেনহ্যাম হটস্পারের জার্সিতে সমস্ত প্রতিযোগিতা মিলিয়ে ২৫০ গোল করে ফেললেন হ্যারি কেন। শনিবার ইপিএলে তাঁর গোলে স্পার্স ১-০ গোলে হারায় উলভসকে। ম্যাচের ৬৪ মিনিটে ইভান পেরিসিচের বাড়ানো বল ধরে গোল করেন তিনি। তারই সঙ্গে ইপিএলে একটি ক্লাবের হয়ে ১৮৫ গোলও হয়ে গেল তাঁর।

ম্যাচের পরে উল্লসিত হ্যারি বলেছেন, “প্রত্যেক ম্যাচে নিজের খেলার মান আরও উন্নত করার চেষ্টা করি।” এ দিকে, টানা তিন ম্যাচ জিতে এগিয়ে চলেছে মিকেল আর্তেতার আর্সেনাল। শনিবার তারা ৩-০ গোলে হারিয়েছে বোর্নমুথকে। জোড়া গোল করেছেন অধিনায়ক মার্টিন ওডেগার্ড। অন্য গোল উইলিয়াম সালিবার। গোল না পেলেও শনিবার ব্রাজিলীয় তারকা গ্যাব্রিয়েল জেসুস দলের প্রথম গোলের বল তৈরি করে দেন ওডেগার্ডকে।

 

Related articles

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...

রাহুলের মৃত্যুতে দানা বাঁধছে রহস্য! পুলিশের অনুমতি ছাড়াই চলছিল শুটিং?

জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়। তবে শোকের আবহেও তালসারির সমুদ্রসৈকতে ঠিক কী ঘটেছিল,...

৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে! সিসিটিভি ফুটেজ প্রকাশের চ্যালেঞ্জ জানিয়ে বিস্ফোরক অভিযোগ অভিষেকের

৬-৭ ঘণ্টায় CEO অফিসে ৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে। সোমবার সন্ধেয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর...

IPL: পালা বদলের পর্ব শুরু সিএসকেতে, ধোনি অনুপস্থিতিতে ভরসার নাম স্যামসন

আইপিএলের (IPL)মঞ্চে সোমবারের ম্যাচটা যেন শুধু একটা খেলা নয়, এটা পালাবদলের গল্প। একদিকে চেন্নাই সুপার কিংস(CSK), অন্যদিকে রাজস্থান...