Tuesday, April 21, 2026

Hooghly: ওয়ালশ সুপার স্পেশ্যালিটি হাসপাতালের সঙ্গে জুড়তে চলেছে রিষড়া সেবাসদন

Date:

Share post:

স্বাস্থ্য পরিষেবায় আমুল বদল আনতে চায় রাজ্য সরকার (Government of West bengal)। বাংলার প্রতিটি মানুষ যাতে উন্নত মানের সঠিক চিকিৎসা পরিষেবা পায় তার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কথাকে মাথায় রেখে এবার হুগলি জেলার শ্রীরামপুরের সঙ্গে মেলান হচ্ছে রিষড়ার সেবাসদন হাসপাতালকে। শ্রীরামপুর ওয়ালশ সুপার স্পেশ্যালিটি হাসপাতালের (Srirampur Walsh Super Specialty Hospital) সঙ্গে রিষড়ার সেবাসদন (Seba Sadan, Rishra) এবার জুড়তে চলেছে বলে মনে করা হচ্ছে। জেলা প্রশাসনিক ভবনে (District Administration Building)এই নিয়ে উচ্চ পর্যায়ে বৈঠক হয়েছে। সেখানে ছিলেন শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায় (Sudipto Ray), মহকুমা শাসক সম্রাট চক্রবর্তী (Samrat Chakraborty), জেলাশাসক পি দীপাপ্রিয়া, জেলা স্বাস্থ্য আধিকারিক রমা ভুঁইয়া সহ অন্যান্যরা। বছর খানেক আগে হুগলি জেলা প্রশাসনিক বৈঠকে রিষড়া সেবাসদনকে সরকারি ভাবে অধিগ্রহনের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই গতবছর শ্রীরামপুর মহকুমা শাসক তাঁর দফতরে প্রশাসনিক বৈঠক করেন। সেখানেই সেবাসদনের জমি সংক্রান্ত জট কাটানোর প্রস্তাব গৃহীত হয়। এরপরেই রিষড়া পুরসভার পুরপ্রধান বিজয় সাগর মিশ্র সেবাসদনের জমির জট কাটাতে ট্রাষ্ট্রি বোর্ডের সদস্যদের কাছ থেকে প্রয়োজনীয় নথিপত্র সরকারের কাছে দাখিল করেন।

জেলা প্রশাসন বৈঠকের পর সরকারের কাছে বন্ধক থাকা রিষড়া সেবাসদন হাসপাতালকে অধিগ্রহণ করে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালের অ্যানেক্স ব্লিডিং হিসেবে সংযুক্ত করার প্রস্তাব দেওয়া হয়। সেবাসদন যদি শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালের সঙ্গে যুক্ত হয়ে যায় সেক্ষেত্রে রিষড়া, কোন্নগর, শ্রীরামপুর, বৈদ্যবাটি ও ভদ্রেশ্বর পুরসভা ও গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা উপকৃত হবেন। সরকারি হাসপাতালের আধুনিক পরিষেবা পাবেন সাধারণ মানুষ। এই বিষয়ে বিধায়ক সুদীপ্ত রায় বলেন, রিষড়া সেবাসদনকে ওয়ালশ হাসপাতালের সঙ্গে যুক্ত করার প্রক্রিয়া প্রায় এক বছর ধরে চলছে। করোনাকালে জমি সংক্রান্ত কাগজের জন্য অধিগ্রহণ প্রক্রিয়া কিছুটা বাধাপ্রাপ্ত হয়েছে। অবশেষে সেবাসদনের সম্মতি পাওয়া গেছে। শ্রীরামপুরের মহকুমা শাসক সম্রাট চক্রবর্তী বলেন,মূলত বিধায়ক সুদীপ্ত রায়ের উদ্যোগেই সেবা সদন কে সংযুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বৈঠক সূত্রে খবর রিষড়া পুরসভার অন্তর্গত প্রসূতি বিভাগ ,শিশু বিভাগ,সাধারণ বিভাগ সহ প্রায় ১৫০ শয্যার সেবাসদন হাসপাতালকে ওয়ালশ হাসপাতালের সঙ্গে যুক্ত করা হবে। সেই সঙ্গে হাসপাতালে বর্হিবিভাগ চালু করার বিষয়েও চিন্তা ভাবনা করা হচ্ছে।

Related articles

রাহুলের মৃত্যুর ২২ দিন পার, সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল ছবি বদলে বিশেষ বার্তা শ্বেতার!

'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে তালসারিতে সলিল সমাধি হয়েছে অভিনেতা লেখক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul...

কাদের অ্যারেস্ট করা হবে লিস্ট করেছে গদ্দার! হলদিয়া থেকে তীব্র আক্রমণ দলনেত্রীর

গদ্দার লিস্ট করে দিয়েছে কাকে কাকে অ্যারেস্ট করতে হবে। মঙ্গলবার হলদিয়ার সভা থেকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো...

গ্রেফতার পাঠানের শ্বশুর ও আত্মীয়, নেপথ্যের কারণ জানুন

পশ্চিমবঙ্গে ভোটে ঝড় তুলেছেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান( Yusuf Pathan)। এরই মধ্যে মুম্বইয়ে গ্রেফতার প্রাক্তন ক্রিকেটার শ্বশুর এবং...

মোদিকে গুজরাট-মধ্যপ্রদেশে ঝালমুড়ি খেতে দেখিনি! বাংলার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলা বিজেপির মুখে ঝামা ঘষলেন অভিষেক

বাংলায় ভোটপ্রচারে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নকল করে রাস্তার পাশে দাঁড়িয়ে ঝালমুড়ি খেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...