Wednesday, June 24, 2026

‘বুড়ো দামড়া লোক’; মন্ত্রী অরূপকে বেনজির আক্রমণ সাংসদ প্রসূনের

Date:

Share post:

এবার নাম না করে রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে সুর চড়ালেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে অস্বস্তিতে শাসক দল ৷ সরাসরি মন্ত্রী অরূপ রায়ের নাম না করে শনিবার এক সভা থেকে সাংসদ প্রসূন বলেন, উনি তো আমাদের পার্টির কেউই নন। কোনও সভাপতিই তো এখনও তো হননি। ও সারাদিনই ঘুরছে। এই করছে, সেই করছে। বাজনা বাজাচ্ছে ছেলেদের সঙ্গে। একটু একটু করতে দিতে হয়। কোনও অসুবিধা নেই। থাকতে দিতে হয়। এই লোককে সভাপতি করা হবে? মঞ্চ থেকে প্রশ্ন ছুঁড়ে দেন প্রসূন।

প্রসূনের স্পষ্ট বক্তব্য, সব অভিষেক করছে। আমার বাবাও করছে না। আমার মা’ও করছে না। অভিষেক বুঝেছে হাওড়ায় কি করতে হবে। পার্টিতে দু’টো করে লাইন চলছিল। ইয়ার্কি হচ্ছে? এতো বুড়ো দামড়া লোক আপনি। আমারও এত বয়স। আমরা যদি নোংরামি করি কি হবে পার্টিতে? পার্টিতে একটা এমপি, একটা মন্ত্রী নোংরামি করবে?এত বার করে জিতিয়ে এনেছে পার্টি। আমি যদি নোংরামি করি জুতো মারা উচিত আমাকে। ইয়ার্কি হচ্ছে? যে পারছে একটা টিম করে নেমে পড়ল !প্রসূনের এই বক্তব্য প্রসঙ্গে অরূপ রায় বলেন, আমি একজন দলের শৃঙ্খলাবদ্ধ সৈনিক। আমি দলের সঙ্গে যুক্ত কোনও ব্যক্তির সম্পর্কে প্রকাশ্যে বলা সমীচীন বলে মনে করি না। সুতরাং এই ব্যাপারে কোনও মন্তব্য করব না। যে বিষয়ে বলা হচ্ছে সেটা আমি জানিই না। আমি জেলা সভাপতির কাছ থেকে খবর নেব।
যদিও অরূপ রায়ের বিরুদ্ধে দলের নেতাদের এর আগেও ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে। প্রকাশ্যে প্রসূনের এই বক্তব্য নিয়ে দল আদৌ কোনও ব্যবস্থা নেয় কিনা সেটাই এখন দেখার।

 

 

Related articles

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...

ওঁরাও সাংবাদিক: বিধানসভার অধিবেশনে ডেস্কের সংবাদকর্মীদের দাবিতে সরব কুণাল

অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মাসিক ৫০০০ টাকা পেনশন বাজেটে বরাদ্দ করেছে বিজেপি সরকার (BJP)। এই বিষয় নিয়ে বুধবার অধিবেশনে...