Wednesday, June 24, 2026

আজ দুর্গাপুজোর নিয়ে মুখ্যমন্ত্রীর মেগা বৈঠক

Date:

Share post:

প্রতীক্ষার অবসান! শুরু হয়ে গিয়েছে পুজোর কাউন্টডাউন। তাই আজ সোমবার কলকাতা-সহ বাংলার সবক’টি পুজো কমিটির সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিকেল ৪টেয় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই বৈঠকটি হবে। কলকাতা ও তার আশপাশের পুজো কমিটিগুলি আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হাজির থাকলেও গোটা বাংলার পুজো কমিটির কর্মকর্তারা ভার্চুয়ালি আজকের বৈঠকে হাজির থাকবেন। হাজির থাকবেন সবক’টি জেলার প্রশাসনিক কর্তাব্যক্তিরাও।

আরও পড়ুন:নন্দীগ্রামে ধরাশায়ী বিজেপি, সিঙ্গুরেও বামেদের নিশিহ্ন করল তৃণমূল

পাশাপাশি এবারের পুজোতে অনুদানের পরিমাণ বাড়ানো হচ্ছে নাকি সেদিকে ও বিশেষভাবে নজর পুজো কমিটিগুলির। ইতিমধ্যেই বাংলার দুর্গাপুজোকে ইউনেস্কো আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ায় তাকে সম্মান জানিয়ে আগামী ১ সেপ্টেম্বর কলকাতায় বর্ণাঢ্য শোভাযাত্রা হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। এই শোভাযাত্রায় যোগ দেবেন ইউনেস্কোর দু’জন প্রতিনিধিও। সবমিলিয়ে ২০২২-এর দুর্গাপুজো শাস্ত্র অনুযায়ী ১ অক্টোবর হলেও আসলে এবছর বাংলায় মা দুর্গার আবাহন শুরু হয়ে যাবে ১ সেপ্টেম্বর থেকেই। পুজো শুরু ওই দিন থেকেই। পরের একমাস বাংলা জুড়ে হবে উৎসব। সে কারণে এদিনের বৈঠক থেকে এবারের পুজো নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী ঘোষণা করেন সেটাই দেখার। গতবার ক্লাবগুলিকে বিশেষ অনুদান দেওয়া হয়েছিল পুজোর জন্য। এবারে সেই অনুদানের পরিমাণ বাড়বে কী না, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা।

যেহেতু এবার কলকাতা-সহ গোটা বাংলায় পুজো উৎসব শুরু হয়ে যাবে ১ সেপ্টেম্বর থেকেই তাই বাড়তি প্রশাসনিক তৎপরতা প্রয়োজন হবে। অন্যদিকে রাজ্য সরকার প্রতিবছর পুজো কমিটিগুলোকে নানাভাবে সাহায্য করে থাকে। ২০২২-এর পুজো নিয়ে রাজ্য সরকারের কী ভাবনা রয়েছে তা আজকের বৈঠকেই মুখ্যমন্ত্রী জানিয়ে দেবেন।

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...