Wednesday, June 24, 2026

পিছিয়ে গেল AIFF-এর নির্বাচন, প্রশাসক কমিটি ভেঙে দিল সুপ্রিম কোর্ট

Date:

Share post:

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) প্রশাসক কমিটি (CoA) ভেঙে দিল সুপ্রিম কোর্ট। যে কমিটি গঠন করা হয়েছিল ফেডারেশনের দৈনন্দিন কাজকর্ম পরিচালনার জন্য। এক্ষেত্রে কেন্দ্রের আবেদনকেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট। সোমবার দেশের শীর্ষ আদালত জানিয়ে দিল, প্রশাসক কমিটির আর কোনও ক্ষমতা থাকবে না। এরপাশাপাশি এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে এআইএফএফ-এর নির্বাচন। নির্বাচন হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ। সেই সঙ্গে নির্বাচন পরিচালনা করবেন ফেডারেশনের কার্যনির্বাহী সচিব। তৈরি হবে ৩৬ সদস্যের ভোটার তালিকা।

এখনও ঝুলে রইল ভারতীয় ফুটবলের ভবিষ্যত। গত ১৫ আগস্ট মধ‍্যরাতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে নির্বাসিত করেছিল ফিফা। তৃতীয় পক্ষের হস্তক্ষেপের জন‍্য নির্বাসিত করা হয় ভারতীয় ফুটবলকে। তবে সোমবার নির্বাসন তোলার পথে কিছুটা হলেও এগোল ভারতীয় ফুটবল। এদিন, এআইএফএফ-এর সিওএ কমিটি ভেঙে দিল সুপ্রিম কোর্ট। রবিবার রাতে সিওএ-কে সরানোর জন্য সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিল কেন্দ্র। ফিফার সমস্ত দাবি মেনে নিতে চেয়েছিল তারা। সিওএ-র হস্তক্ষেপ তুলে নিতে যেমন আবেদন করেছিল, তেমনই প্রাক্তন ফুটবলারদের ভোটাধিকার না দেওয়ারও দাবি জানিয়েছিল তারা।

সোমবার ছিল এআইএফএফ সংক্রান্ত শুনানি।সেই শুনানিতে এদিন দেশের শীর্ষ আদালত জানিয়ে দেয়, সিওএ-এর আর কোনও ক্ষমতা থাকবে না। এরপাশাপাশি এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হল এআইএফএফ- এর নির্বাচন। আগস্টের শেষ সপ্তাহে নির্বাচন হওয়ার কথা ছিল। সেই নির্বাচন হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। নির্বাচন পরিচালনা করবেন ফেডারেশনের কার্যনির্বাহী সচিব। তৈরি করা হবে  ৩৬ সদস্যের ভোটার তালিকা। ভোটের প্রক্রিয়া সম্পন্ন হলে সুপ্রিম কোর্টে শুনানি হবে আগামী ১২ সেপ্টেম্বর।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...