Wednesday, June 24, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ভারতীয় ফুটবলের নির্বাসন তুলতে এ বার মরিয়া কেন্দ্রীয় সরকারও। সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানাল তারা। সুপ্রিম কোর্টের নিয়োগ করা কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটরসকে (সিওএ) সরিয়ে দেওয়ার আর্জি জানাল কেন্দ্র।

২) সোমবার মরশুমের প্রথম ম‍্যাচে নামছে ইমামি ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ ইন্ডিয়ান নেভি। ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে মরসুমের প্রথম ম্যাচে নামার আগে বিদেশি সমস্যায় জর্জরিত লাল-হলুদ ব্রিগেড। রবিবার অনুশীলনের শেষে অকপটে স্বীকার করে নিলেন লাল-হলুদের হেড কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন।

৩) ডুরান্ড কাপ দিয়ে মরসুমের শুরুটা দারুণ করল মহামেডান স্পোর্টিং। প্রথম ম্যাচের পর রবিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে জামশেদপুর এফসি-কে ৩-০ গোলে উড়িয়ে দিল মহামেডান। ফলে সাদা-কালো শিবির এখন পয়েন্ট তালিকায় সবার উপরে।

৪) অলিম্পিক্সে রুপো জয়ী মীরাবাই চানু এবং দেশের অন্য সেরা সাত ভারোত্তোলক মঙ্গলবার উড়ে যাবেন মার্কিন যুক্তরাষ্ট্রে । সে দেশে যাবে সাড়ে তিন সপ্তাহের প্রস্তুতি শিবিরে অংশ নেওয়ার জন্য।

৫) প্রায় এক দশকে প্রথমবার পি ভি সিন্ধু চোটের জন্য খেলবেন না বিশ্ব চ্যাম্পিয়নশিপে। তাই আজ, সোমবার থেকে টোকিও শুরু হওয়া এই প্রতিযোগিতায় এবার ভারতীয় সমর্থকদের আশা লক্ষ্য সেন, এইচ এস প্রণয় এবং কিদম্বি শ্রীকান্তকে ঘিরে।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...