Thursday, June 25, 2026

কৃষক নেতা রাকেশ টিকায়েতকে আটক করল দিল্লি পুলিশ

Date:

Share post:

দেশের বেকারত্বরের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে দিল্লি পুলিশের হাতে আটক কৃষক নেতা রাকেশ টিকায়েত। বেকারত্বের বিরুদ্ধে যন্তরমন্তরে কৃষকদের বিক্ষোভ সমাবেশে যোগদান করতে যাচ্ছিলেন তিনি। তবে তার আগে রবিবার গাজিপুরেই তাঁকে আটক করে দিল্লি পুলিশ। সেখান থেকেই রাকেশ টিকায়েতকে  দিল্লির মধু বিহার থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন:ব্রাহ্মণদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় প্রভাবশালী দলীয় নেতাকে বহিষ্কার বিজেপির

পুলিশের দাবি, ‘টিকায়েতকে যন্তরমন্তরে যেতে মানা করা হয়েছিল। ফিরে যাওয়ার অনুরোধ করা হয় তাঁকে। তিনি পুলিশের কথায় রাজি হননি। তখনই তাঁকে আটক করা হয়’

সোমবার যন্তরমন্তরে মহাপঞ্চায়েতের আয়োজন করেছে সংযুক্ত কিসান মোর্চা সহ অনান্য কৃষক সংগঠন। আটক হওয়ার পরই দিল্লি পুলিশের সমালোচনায় সরব হন রাকেশ টিকায়েত। তাঁর অভিযোগ কেন্দ্রীয় সরকারের হয়ে কাজ করছে দিল্লি পুলিশ।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...