Wednesday, June 17, 2026

কেন হার্দিককে নেওয়া হল টি-২০ দলে ? মুখ খুললেন বোর্ড সচিব

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েকদিন তারপরই শুরু টি-২০ বিশ্বকাপ। ২ জুন থেকে বসতে চলেছে মেগা এই টুর্নামেন্টের আসর। টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন হার্দিক পান্ডিয়া। আইপিএল-এ নিজেকে মেলে ধরতে না পারলেও টিম ইন্ডিয়ার দলে সুযোগ পেয়েছেন তিনি। হার্দিকের সুযোগ পাওয়া নিয়ে উঠছিল প্রশ্ন। তবে সম্প্রতি এক প্রতিবেদন ঘিরে বেশ চর্চা। সেই প্রতিবেদনে বলা হয়েছে চাপে পড়ে টি-২০ বিশ্বকাপের দলে রাখা হয়েছে হার্দিককে। আর এবার এই নিয়ে মুখ খুললেন বিসিসিআই সচিব জয় শাহ। বললেন, কেবল আইপিএলের ফর্ম দেখে দল নির্বাচন করা যায় না।

এই নিয়ে জয় শাহ, “ সাম্প্রতিক ফর্ম আর আগের অভিজ্ঞতা- দুটোকেই প্রাধান্য দেওয়া হয়েছে। কেবল আইপিএলের ফর্ম দেখে তো নির্বাচকরা দল গড়তে পারেন না। বিদেশের মাটিতে কে কেমন পারফরম্যান্স করেছেন সেদিকেও নজর দেওয়া হয়েছে।”

সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপের ১৫ জনের স্কোয়াড নির্বাচনের সময়ে রোহিত শর্মা, নির্বাচকমণ্ডলীর প্রধান অজিত আগরকার এবং বিসিসিআই-এর প্যানেল হার্দিককে দলে চাননি। কিন্তু চাপের কাছে নতি স্বীকার করতে বাধ্য হন তারা। দলে নেওয়া হয় হার্দিককে। কিন্তু কে চাপ দিল, তা পরিষ্কার করে লেখা হয়নি প্রতিবেদনে। অনেকেই মনে করছেন বিসিসিআই-এর উপরমহল থেকে চাপ এসেছিল হার্দিককে নিয়ে।তারপর থেকেই আলোচনা শুরু হয়, কেন হার্দিককে দলে নেওয়ার জন্য চাপ এসেছিল নির্বাচকদের উপর? যদিও দল গঠনের সময়ে নির্বাচকদের দাবি ছিল, হার্দিকের কোনও বিকল্প মেলেনি বলেই তাঁকে রাখা হয়েছে দলে।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

কেন এই পরিস্থিতি? অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলার জন্যে এবার ডেকে পাঠালেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...

তৃণমূল-সব বিরোধীদের দাবিকে মান্যতা! রেলের নোটিশে ব্রেক: নির্দেশ হাই কোর্টের

তৃণমূল-সহ বিরোধীদলের দাবিতেই মান্যতা। রেলের হকার উচ্ছেদ সংক্রান্ত ২৫টি মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta...

পুলিশের হৃত গৌরব ফেরাতে প্রশিক্ষণে জোর: মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে RRU-এর সঙ্গে MOU স্বাক্ষর রাজ্যের

রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে তুলতে রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের (RRU) সঙ্গে সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর...