Friday, June 5, 2026

বকেয়া DA: মুখ্যসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হাই কোর্টে

Date:

Share post:

আদালতের নির্দেশ সত্ত্বেও সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (Dearness Allowance) নির্ধারিত সময়ে মেটানো না হওয়ায় রাজ্যের মুখ্যসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হল। সোমবার, রাজ্যে সরকারি কর্মচারীদের সংগঠন ইউনিটি ফোরামের তরফে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চে হরিকৃষ্ণ দ্বিবেদীর (Hari Krishna Dwivedi) বিরুদ্ধে মামলা দায়ের হয়। ২৫ অগাস্ট এই মামলার শুনানির সম্ভাবনা।

আদালতের নির্দেশে ১৯ অগাস্টের মধ্যেু রাজ্যা সরকারি কর্মচারিদের ডিএ (DA) মিটিয়ে দেওয়ার নির্দেশ থাকলেও ডিএ দেয়নি রাজ্যয। আদালতের নির্দেশ পুনর্বিবেচনার আবেদন করে আগেই আদালতের দ্বারস্থ হয়েছে তারা। অভিযোগ, সেই মামলার কপি সব রাজ্য সরকারি সংগঠনকে পাঠানো হয়নি। সেইজন্য মুখ্যসচিব এবং অর্থসচিবকে নোটিশ পাঠিয়ে সাতদিনের মধ্যে উত্তর না দিলে মামলার পথে হাঁটবে বলে জানানো হয়। সেই মতোই সোমবার মামলা দায়ের হয়।

আরও পড়ুন:ফের পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্য, উত্তাল হায়দরাবাদে গ্রেফতার বিজেপি বিধায়ক

 

 

Related articles

জৌলুসহীন বেঙ্গল টি২০ লিগের সূচনা, শামিকে নিয়ে আশায় CAB

  শুক্রবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল টি২০ লিগ। এবার জৌলুসপূর্ন কোন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কিছুটা নমঃ নমো করেই...

প্রয়াত সাংবাদিক নারায়ণ বসু

শতায়ু হওয়ার মাত্র পাঁচ মাস আগে চলে গেলেন সাংবাদিক নারায়ণ বসু। সল্টলেকের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াত হন। মূলত...

তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার স্বরূপ বিশ্বাস 

স্টুডিও পাড়ায় কলাকুশলীদের থেকে তোলাবাজি, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ...

বিজেপির উচ্ছেদ অভিযান! ধ্বংস হকারদের জীবন-জীবিকা! রাস্তায় সর্বহারারা 

কলকাতায় মঙ্গলাহাট বা হাতিবাগান, জেলা স্তরে কোচবিহার বা কাকদ্বীপ— ছবিটা মোটের ওপর একই। নয়া বিজেপি সরকার ক্ষমতায় আসার...