Saturday, April 4, 2026

বগটুই গণহত্যা মামলায় আরও ৭ জনকে গ্রেফতার সিবিআইয়ের

Date:

Share post:

বগটুই গণহত্যা মামলায় আরও ৭ জনকে গ্রেফতার করল সিবিআই। মঙ্গলবারই হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানানোর সিদ্ধান্ত। সিবিআই সূত্রে জানা গিয়েছে, বগটুই গণহত্যার সঙ্গে প্রত্যক্ষ যোগ রয়েছে ধৃতদের। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করে এই তথ্য মিলেছে।প্রসঙ্গত, বীরভূমে রামপুরহাটের বগটুই গ্রামে মাস চারেক আগে কিছু বাড়িতে আগুন দিয়ে নরনিধনের ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিহতদের আত্মীয়স্বজনদের বয়ানের উপরে ভিত্তি করেই কলকাতা হাই কোর্টে প্রাথমিক রিপোর্ট পেশ করেন সিবিআইয়ের তদন্তকারীরা। প্রাথমিক পর্যায়ের সেই রিপোর্টে বিশেষ গুরুত্ব পায় হাসপাতালে অগ্নিদগ্ধ অবস্থায় নাজিমা বিবির মৃত্যুকালীন জবানবন্দিও। ওই ঘটনায় কর্তব্যরত দমকলকর্মী এবং পুলিশ অফিসারদের জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। সংগ্রহ করা হয় ঘটনাস্থলের আশপাশের কিছু সিসি ক্যামেরার ফুটেজ। প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয় সেগুলিরও।তদন্তকারীরা জানান, ঘটনাস্থলের ফরেন্সিক নমুনা সংগ্রহ করা হয়েছে। নথিভুক্ত করা হয়েছে ধৃতদের বয়ানও।

 

 

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...