Wednesday, June 24, 2026

পুজোর আগেই মহানগরের পথে নামবে ই-ক্যাব: পরিবহনমন্ত্রী

Date:

Share post:

বায়ু দূষণ (Air pollution)রুখতে এবার কলকাতায় বিদ্যুৎ চালিত ট্যাক্সি বা ই-ক্যাব (E-cab) পথে নামানো হচ্ছে। এই বিষয়ে একটি বেসরকারি সংস্থাকে বরাত দিয়েছে রাজ্য সরকার (Government of West Bengal)। প্রথম দফায় পুজোর আগেই প্রায় এক হাজার ই-ক্যাব পথে নামবে বলে পরিবহন দফতর(Transport department) সূত্রে খবর। ওলা-উবরের মতো এই ই-ক্যাব পরিষেবাও হবে অ্যাপ নির্ভর। রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, এর ফলে অন্যান্য ক্যাবের ‘সারচার্জ’ জুলুমবাজি কমবে। যত বেশি ক্যাব নামবে তত প্রতিযোগিতা শুরু হবে। ফলে ভাড়া সঠিক থাকবে। তিনি বলেন, ই-ক্যাব হলে পরিবেশ দূষণও কমবে। এর জন্য শহরের বিভিন্ন জায়গায় চার্জিং স্টেশন তৈরি করবে পরিবহন দফতর।

আগামী মাসের মধ্যেই চালু হয়ে যাবে এই পরিষেবা। একে পেট্রোল-ডিজেল দাম আকাশ ছোঁয়া। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বায়ু দূষণ। তা রুখতেই পেট্রোল- ডিজেল বিহীন এই ক্যাবের উদ্যোগ নেওয়া হয়েছে। বৈদ্যুতিক এই ক্যাবের ভাড়া পরিবহন দফতরের গাইডলাইন মেনে হবে। ইতিমধ্যেই ওই বেসরকারি সংস্থা পেয়েছে ছাড়পত্র। সরকারের উদ্যোগে দূষণ এবং জ্বালানির মুল্যবৃদ্ধিতে রাশ টানতে ইতিমধ্যেই নামানো হয়েছে ইলেক্ট্রিক বাস। নামবে ই- অটোও। আর এদিকে পুজোর আগেই আসছে ই-ক্যাব। ই-গাড়িতে উৎসাহ বাড়াতে একাধিক ছাড় দিচ্ছে রাজ্য সরকার। তাতেই ই-গাড়িতে মানুষের আগ্রহ বাড়ছে বলে জানাচ্ছেন দফতরের কর্তারা। বেড়েছে বৈদ্যুতিক গাড়ির রেজিস্ট্রেশন।

পরিবহন দফতর সূত্রে খবর, এসি ট্যাক্সির বেস ফেয়ারের উপর সর্বোচ্চ ৫০ শতাংশ ভাড়া নিতে পারবে এই গাড়ি। নির্দেশিকা অনুযায়ী, সর্বাধিক বেস ফেয়ার হবে ৫৬ টাকা। প্রতি কিলোমিটারে রাজ্য সরকারের বেঁধে দেওয়া ভাড়া রয়েছে এসি ট্যাক্সির ক্ষেত্রে ১৮ টাকা ৫০ পয়সা। অ্যাপ ক্যাব সর্বাধিক ৫০% ভাড়া নেওয়া যাবে। ফলে প্রতি কিলোমিটারে সর্বাধিক ২৮ টাকা ভাড়া নেওয়া যাবে।

&nbsp

Related articles

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...