Tuesday, June 23, 2026

৮০ লক্ষ টাকা তছরুপের অভিযোগ, গ্রেফতার রিষড়ার ব্যাঙ্ক ম্যানেজার

Date:

Share post:

প্রায় ৮০ লক্ষ টাকা দুর্নীতির (Money Laundering) অভিযোগ। অবশেষে পুলিশের জালে রিষড়ার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (Punjab National Bank) ম্যানেজার (Manager) বিনয় সোনকার। হুগলি জেলার অন্তর্গত রিষড়ার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে বেশ কয়েক বছর ধরেই ম্যানেজার পদে দায়িত্বে রয়েছেন তিনি।

সম্প্রতি ব্যাঙ্কের আর্থিক লেনদেনের (Transaction) হিসাব পরীক্ষা করতেই প্রতারণার বিষয়টি সামনে আসে। পরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের শাখা প্রতিষ্ঠানের পক্ষ থেকে রিষড়া থানায় অভিযোগ দায়ের করেন ব্যাঙ্ক কর্মীদের একাংশ। এরপরই ঘটনার তদন্তে (Investigation) নেমে ব্যাঙ্কের ম্যানেজারকে গ্রেফতার (Arrest) করে পুলিশ।

মঙ্গলবার শ্রীরামপুর আদালতে অভিযুক্তকে তোলা হলে বিচারক অভিযুক্ত ম্যানেজারকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের (Police Custody) নির্দেশ দেন। জানা গিয়েছে, বুধবার অন্য একটি মামলায় বিজয় সোনকারকে শ্রীরামপুর মহকুমা আদালতে পেশ করা হবে ।

আরও পড়ুন- প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল, প্রাথমিক শিক্ষা বিভাগের নয়া অ্যাডহক কমিটি গঠন


 

Related articles

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...