Friday, June 26, 2026

আজও তিলোত্তমার মুখ ভার! দিনভর বৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

বুধবারও সকাল থেকেই মুখ ভার আকাশের। ঘন কালো মেঘে ঢেকেছে তিলোত্তমা সহ পার্শ্ববর্তী জেলাগুলি। সকাল থেকেই কোথাও কোথাও শুরু হয়েছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ দফায় দফায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে বহু জেলায়।

আরও পড়ুন:ফের করোনা আক্রান্ত অমিতাভ বচ্চন

ভরা ভাদ্রে থেকে থেকেই রাজ্যে শুরু হয়েছে বৃষ্টি। আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে দিঘার ওপর দিয়ে বিস্তৃত মৌসুমী অক্ষরেখা। যার জেরে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বীরভূম এবং মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।  পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার কিছু জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, গত দুদিন ধরেই বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। মঙ্গলবার দিনভর কার্যত কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাগুলিতে বৃষ্টি হয়েছে।যদিও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় রয়েছে অস্বস্তিজনক গরম অনুভূত হচ্ছে। এদিকে টানা বৃষ্টির জেরে তাপমাত্রা স্বাভাবিকের থেকে দু থেকে তিন ডিগ্রি কমেছে। বুধবার কলকাতার তাপমাত্রা ৩১ ডিগ্রির কাছাকাছি থাকবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...