Friday, June 26, 2026

ফের ধরাশায়ী বিজেপি, আসানসোল ও বনগাঁ উপনির্বাচনে জয় তৃণমূলের

Date:

Share post:

২১ এর বিধানসভা নির্বাচনের পর বারবার বাংলার জনগণ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। এবারও তার অন্যথা হল না। পুরসভার উপনির্বাচনেও তৃণমূলের জয়জয়কার। আসানসোল ও বনগাঁ পুরসভার দুটি ওয়ার্ডের উপনির্বাচনেও সবুজ ঝড়। বুধবার গণনার পর দুই জেলাতেই খড়কুটোর মত উড়ে গেল গেরুয়া শিবির। বিশাল ব্যবধানে জয় পেল তৃণমূল কংগ্রেস। এদিন গণনার শেষে আসানসোলের ৬ নম্বর ওয়ার্ডে জয়ী হন মেয়র বিধান উপাধ্যায়। অন্যদিকে, বনগাঁয় ১৪ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী পাপাই রাহা।

আরও পড়ুন:‘আমি জজ সাহেবকে বলব, চিঠি যারা দিয়েছে, তাদের সিবিআই তদন্ত হোক’,আদালতে পেশের আগে বললেন অনুব্রত

কয়েকদিন আগেই শুভেন্দুর নির্বাচন ক্ষেত্র নন্দীগ্রাম ও কাঁথির সমবায় নির্বাচনে বিজেপিকে ধরাশায়ী করে জয় ছিনিয়ে নেয় তৃণমূল কংগ্রেস। এবার পুরভোটের উপনির্বাচনেও দু’দুটো জেলা থেকেই জয় পেল তৃণমূল। এদিন গণনার শেষে আসানসোল পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে জয়ী হন তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়। বিপুল ভোটের ব্যবধানে জয়ী হন তিনি। দ্বিতীয় স্থানে সিপিএম প্রার্থী শুভাশিস মণ্ডল। পুরনিগমের ৬ নম্বর ওয়ার্ডে ভোট হয় ২১ অগস্ট। বুধবার সকাল থেকে মহকুমা শাসকের দফতরে শুরু হয় ভোট গণনা। মোট ৭ রাউন্ড গণনার শেষে তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়কে জয়ী বলে ঘোষণা করা হয়।

অন্যদিকে, বনগাঁয় মতুয়া অধ্যুষিত ১৪ নম্বর ওয়ার্ডে তিন রাউন্ডের শেষে জয়ী হন তৃণমূল প্রার্থী পাপাই রাহা। এই ওয়ার্ডে দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী অরূপ পাল। এদিন গণনার ফল বেরোতেই আসানসোল ও বনগাঁয় ওঠে সবুজ ঝড় ওঠে। উচ্ছ্বাস দেখা যায় তৃণমূল কর্মী ও সমর্থকদের মধ্যে।

গত পুরসভা ভোটে বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী দিলীপ দাস। কিন্তু শপথ গ্রহণের আগেই মৃত্যু হয় তাঁর। এদিকে আসানসোলের ৬ নম্বর ওয়ার্ড থেকে পুরভোটে জিতেছিলেন তৃণমূলের প্রার্থী সঞ্জয় বন্দ্যোপাধ্যায়। মেয়র হন বিধান উপাধ্যায়। কিন্তু তিনি পুরভোটে প্রতিদ্বন্দ্বিতা করেননি। নিয়ম অনুযায়ী, তাঁকে কোনও আসনে জিতে আসতে হত। সেই কারণেই সঞ্জয় বন্দ্যোপাধ্যায় দলের নির্দেশে পদত্যাগ করেন। গত রবিবার এই দুটি আসনে উপ নির্বাচন হয়। বুধবার ছিল ফলঘোষণা।


Related articles

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...