Monday, April 6, 2026

শুভেন্দুর কনভয় দুর্ঘটনা নাকি রুটিন বদলি? পূর্ব মেদিনীপুরের একঝাঁক পুলিশ অফিসারের থানা বদল

Date:

Share post:

বার বার একই এলাকায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় দুর্ঘটনার কবলে পড়ছে। কারণ যাইহোক, কিন্তু স্বাভাবিকভাবেই এমন ঘটনায় রাজ্য প্রশাসনের উপর আঙুল উঠছে। মঙ্গলবার ফের পূর্ব মেদিনীপুরের মারিশদা থানা এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে শুভেন্দুর কনভয়। এবার তাই প্রশাসন কোনওরকম সমালোচনার আগেই তড়িঘড়ি পদক্ষেপ নিল। এমনটাই মনে করছে সংশ্লিষ্ট মহল।

ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই মারিশদা থানার ওসিকে বদল করা হল। তবে শুধু মারিশদা থানা নয়, জেলা পুলিশ প্রশাসনের তরফে একাধিক থানার ওসি বদল করা হয়েছে। মারিশদা থানা থেকে ওসি রাজু কুণ্ডুকে সরিয়ে পাঠানো হয়েছে পটাশপুরে। মারিশদায় পাঠানো হয়েছে কাঁথি থানার এসআই সৌমেন গুহকে। পটাশপুরের ওসি দীপক চক্রবর্তীকে পাঠানো হয়েছে দিঘা মোহনা থানায়। দিঘা মোহনার ওসি অমিত দেব খেজুরি থানার দায়িত্বে এসেছেন। আর খেজুরি থানার ওসি কামের হাসিদকে সেকেন্ড অফিসার হিসেবে পাঠানো হয়েছে কাঁথি থানায়।

তবে শুভেন্দুর কনভয় দুর্ঘটনার জন্যই যে এমন বদল কিনা, তা কিন্তু স্পষ্ট নয়। হতে পারে রুটিন বদলি। তবে শুভেন্দুর দুর্ঘটনার ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই ওই এলাকার থানার ওসি বদলের জন্যই শুরু হয়েছে যাবতীয় গুঞ্জন।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...