Monday, April 6, 2026

লক্ষ্য বিরোধীরা : এবার তেজস্বী যাদবের শপিং মলে সিবিআই হানা

Date:

Share post:

RJD-র নেতাদের বাসভবনে তল্লাশি চালানোর পর এবার তেজস্বী যাদবের শপিং মলে (Gurugram Shopping Mall) হানা CBI-এর। বুধবার দুপুরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (CBI) আধিকারিকদের একটি বড় টিম গুরুগ্রামের ওই নির্মীয়মাণ মলে অভিযান চালায়। যা নিয়ে কার্যত শোরগোল পড়েছে।

প্রথমে RJD-নেতা, সাংসদদের বাসভবনে এবং পরে তেজস্বী যাদবের শপিং মলে (Tejashwi Yadav Shopping Mall) CBI হানা নিয়ে সরব হয়েছেন লালুপ্রসাদ যাদবের স্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়িদেবী। তিনি এদিন বলেন, “ওরা ভয় পেয়েছে। নীতীশ কুমারের নেতৃত্বে নয়া সরকার গঠন হয়েছে। BJP ছাড়া সমস্ত রাজনৈতিক দল আমাদের সঙ্গে রয়েছে। সংখ্যাগরিষ্ঠের সমর্থন রয়েছে আমাদের পাশে। আমাদের ভয় পাওয়ানোর জন্যই এই CBI হানা। কিন্তু, আমরা মোটেই ভয় পাচ্ছি না। আর এটা প্রথমবার হচ্ছে না।”

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...