Wednesday, June 24, 2026

ইন্দো-মার্কিন অর্থনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উদযাপন

Date:

Share post:

ভারত (India) এবং মার্কিন মুলকের (US) সম্পর্ক বরাবরই বন্ধুত্বপূর্ণ। ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে একইসঙ্গে ভারত মার্কিন অর্থনৈতিক সম্পর্কেরও (Indo – US economic relations) হীরক জয়ন্তী পালিত হল। ইন্দো আমেরিকান (Indo – American) চেম্বার অফ কমার্স – ইস্ট ইন্ডিয়া কাউন্সিল এই ভারত-মার্কিন অর্থনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উদযাপন করল ২৪ অগাস্ট ২০২২-এ । ভারত-মার্কিন বাণিজ্যের পরিপ্রেক্ষিতে ভারতীয় অর্থনীতির (Indian Economy) অবস্থান নিয়েও একটি অর্থনৈতিক সম্মেলনের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে।

করোনা পরবর্তীকালে সারা বিশ্ব জুড়ে অর্থনৈতিক অবস্থার আমূল পরিবর্তন হয়েছে। সেই বিষয়টিকে মাথায় রেখে ভারত এবং মার্কিন মুলক দু’দেশেই অর্থনৈতিক ব্যবস্থাকে মজবুত করার চেষ্টা করা হয়েছে। ভারত মার্কিন অর্থনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে বিশ্বের অর্থনৈতিক অবস্থার প্রেক্ষিতে ভারতের দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরা হয়। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মার্কিন যুক্তরাষ্ট্রের কনসাল্টেন্ট জেনারেল মেলিন্ডা পাভেক (Melinda Pavek)। সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের শিল্প বাণিজ্য ও উদ্যোগ বিভাগের সেক্রেটারি বন্দনা যাদব (আইএএস)। ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের উদ্যোগে এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে মূলত বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটকে মাথায় রেখে আগামীতে ভারত মার্কিন নিরাপদ বাণিজ্যের বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আরও উন্নত অর্থনৈতিক অবস্থান তৈরির লক্ষ্য নিয়ে ব্যবসায়ী সম্প্রদায়কে প্রয়োজনীয় পদক্ষেপ এবং সতর্কতা গ্রহণ করার কথাও বলা হয়।

এই অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে ছিলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) প্রাক্তন গভর্নর ডঃ ডি. সুব্বা রাও, হিডকোর (HIDCO) ব্যবস্থাপনা পরিচালক দেবাশিস সেন, চন্দ্র শেখর ঘোষ (সিএমডি), বন্ধন ব্যাঙ্ক, সঞ্জীব পাল – ভাইস প্রেসিডেন্ট, সেফটি, হেলথ অ্যান্ড সাসটেইনেবিলিটি -টাটা স্টিল লিমিটেড। উপস্থিত ছিলেন টাটা স্টিল লিমিটেড (TATA Steel Ltd)-এর কর্পোরেট সার্ভিসের ভাইস প্রেসিডেন্ট চাণক্য চৌধুরী, নিরুপম চৌধুরী – আঞ্চলিক পরিচালক (East) – NASSCOM, মডারেটর অধ্যাপক সুমন মুখোপাধ্যায় (Suman Mukherjee) সহ অন্যান্যরা।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...