Wednesday, June 17, 2026

গল্ফগ্রিনে যুবকের ‘রহস্য মৃত্যু’, গ্রেফতার সিভিক ভল্যান্টিয়ার

Date:

Share post:

গল্ফগ্রিনে (Golf Green) যুবককে পেটানোর (Beaten) অভিযোগে এক সিভিক পুলিশকে (Civic Police) গ্রেফতার করল কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল (SIT)। ধৃত সিভিক পুলিশের (Civic Volunteer) নাম আফতাব মণ্ডল (Aftab Mondal)। তাঁর বিরুদ্ধে অনিচ্ছাকৃত খু*নের ধারায় মামলা রুজু হয়েছে।
ঘটনার সূত্রপাত গত ৩১জুলাই। এরপর ৫ অগাস্ট এম আর বাঙ্গুর হাসপাতালে মৃত্যু হয় আজাদগড়ের বাসিন্দা দীপঙ্কর সাহার। এদিকে পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে মৃত যুবকের পরিবার। পরিবারের অভিযোগ, পুলিশের মারেই মৃত্যু হয়েছে দীপঙ্করের। আগামী ৩০ অগাস্ট হাইকোর্টে মামলাটির শুনানি হবে।

পরিবারের অভিযোগ, গত ৩১ জুলাই ররিবার দুপুর ২টো নাগাদ দীপঙ্করকে জিজ্ঞাসাবাদের জন্য বাড়ি থেকে নিয়ে যায় গল্ফগ্রিন থানার পুলিশ (Police)। অভিযোগ, রাত ৯টার সময় দীপঙ্করকে গুরুতর আহত (Injured) অবস্থায় আজাদগড় মোড়ে ফেলে রেখে চলে যায় তারা। পরিবারের অভিযোগ, এরপর থেকেই অসুস্থ ছিল দীপঙ্কর। পরে আরও অসুস্থ বোধ করায় দীপঙ্করকে নিয়ে যাওয়া শিশুমঙ্গল হাসপাতালে। প্রাথমিক চিকিৎসায় একটু সুস্থ বোধ করলে সেদিন রাতেই বাড়িতে ফিরিয়ে আনা হয় তাঁকে। কিন্তু, বৃহস্পতিবার রাতে ফের গুরুতর অসুস্থ হয়ে পড়েন দীপঙ্কর। তাঁকে এম আর বাঙুর হাসপাতালে (MR Bangur Hospital) নিয়ে যাওয়া হয়। শুক্রবার, ৫ অগাস্ট ভোরে তাঁর মৃত্যু হয়। পুলিশের অভিযোগ মাদকাসক্ত (Drug Addict) ছিলেন দীপঙ্কর।

লালবাজার (Lalbazar) সূত্রে দাবি, দীপঙ্করকে ছেড়ে দেওয়ার সময়ও তাঁর গতিবিধি স্বাভাবিক ছিল। থানার সিসিটিভি ক্যামেরায় (CCTV Camera) হেঁটে বেরতে দেখা যায় দীপঙ্করকে। এরপর ঘটনার তদন্তে সিট গঠন করে তদন্ত শুরু করে লালবাজার। সিট সূত্রে খবর, থানা থেকে ছেড়ে দেওয়ার পরে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে মারধর করা হয় দীপঙ্করকে। মারধরের ঘটনায় সিভিক ভলান্টিয়ার আফতাব মণ্ডল যুক্ত ছিলেন বলে প্রমাণ মিলেছে। আর তারপরই গ্রেফতার করা হয় আফতাবকে।

Related articles

পুলিশের হৃত গৌরব ফেরাতে প্রশিক্ষণে জোর: মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে RRU-এর সঙ্গে MOU স্বাক্ষর রাজ্যের

রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে তুলতে রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের (RRU) সঙ্গে সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর...

ভাঙন-বন্যা রুখতে প্রয়োজন আর্থিক সাহায্য, কেন্দ্রকে চিঠি নবান্নের

‘ডবল ইঞ্জিন’ সরকারের প্রতিশ্রুতি ছিল, দিল্লি আর নবান্ন(Nabnna) একসঙ্গে চললে উন্নয়নের পথে কোনও বাধা থাকবে না। কিন্তু ক্ষমতার...

দেরাদুনে আত্মঘাতী NEET পরীক্ষার্থী! “আর কত”? প্রশ্ন তৃণমূলের

ফের হতাশার বলি নিট (NEET) পরীক্ষার্থী (Examinee)। এবার দেরাদুনে (Dehradun) ২৩ বছরের এক তরুণী ‘নিট’ পরীক্ষা বাতিল হওয়ার...

FIFA World Cup: অনুশীলনের সময় মাঠে সাপ! বিরক্ত জার্মান-নরওয়ের শিবির

প্রথম ম্যাচেই সাত গোলের জয় এসেছে, কিন্তু আত্মতুষ্টির জায়গা নেই জার্মান শিবিরে, কঠোর অনুশীলনে মগ্ন জার্মানি(Germany') দলের অনুশীলনে...