Saturday, April 4, 2026

Kolkata: মহানগরীতে মা*দক! রেভ পার্টিতে পাচারের আগেই পুলিশের হাতে গ্রেফতার দুই

Date:

Share post:

খাস কলকাতার (Kolkata) বুকে মা*দকচক্রের পর্দা ফাঁস। কলকাতার পোস্ট অফিসে পার্সেলের (Parcel) মোড়কে পৌঁছে গেল মা*দক। পাচারের আগেই তা উদ্ধার করে দুই পাচারকারীকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। উদ্ধার ৫৪ গ্রাম মা*দক (LSD) যার বাজার মূল্য প্রায় কয়েক লক্ষ টাকা।

পুলিশ সূত্রে জানা যায় গোয়া থেকে কয়েক লক্ষ টাকার মা*দক অর্ডার করেছিলেন কলকাতার দুই বাসিন্দা নাম, ফৈয়াজ আলম ও মহম্মদ জুনেইদ। শহরের বুকে রেভ পার্টি করার জন্যই এই ব্যবস্থা করা হয়েছিল বলে মনে করা হচ্ছে। সন্দেহ এড়াতে ক্যুরিয়ারের মাধ্যমে পোস্ট অফিসে নিষিদ্ধ মা*দক আনার ব্যবস্থা করেছিলেন তাঁরা। গোপন সূত্রে খবর পেয়ে আগে থেকেই সমস্ত পরিকল্পনা করে রেখেছিল কলকাতা পুলিশ। বুধবার পোস্ট অফিসে (Post Office) ওই পার্সেল এসে পৌঁছয়। এরপর তার ডেলিভারি নিতে এসে হাতেনাতে কলকাতা পুলিশের (kolkata police) এসটিএফের (STF) ফৈয়াজ ও জুনেইদকে ধরা পড়ে যায়। পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে ফৈয়াজ আলম ট্যাংরার বাসিন্দা। মহম্মদ জুনেইদ এর বাড়ি এন্টালিতে। জেরা করে তাঁদের বাড়ি থেকেও প্রায় ১৫ গ্রাম নিষিদ্ধ মাদক উদ্ধার হয়েছে। পোস্ট অফিসের মাধ্যমে এর আগেও এভাবে মাদক পাচার হয়েছিল কিনা এবং তা কোথায় ডেলিভারি দেওয়ার পরিকল্পনা ছিল এই সবটাই খতিয়ে দেখছেন কলকাতা পুলিশের তদন্তকারী অফিসারেরা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...