Saturday, April 4, 2026

বড় সিদ্ধান্ত: সরকারি আধিকারিকদের সঠিক সময়ে সম্পত্তির হিসেব দেওয়ার নির্দেশ নবান্নর

Date:

Share post:

বিভিন্ন দুর্নীতি মামলার তদন্ত নাম জড়াচ্ছে সরকারির আধিকারিকদেরও। সেই কারণে বিশেষ সতর্ক নবান্ন (Nabanna)। সঠিক সময়ে সম্পত্তির হিসেব দিতে হবে সরকারি আধিকারিকদের। অন্তবর্তী নির্দেশিকা (Internal Order) জারি করে জানাল নবান্ন।

অভিযোগ, নিয়ম থাকলেও অনেকেই প্রতি বছর সম্পত্তির হিসাব দিচ্ছেন না। সেই কারণেই ‘ইন্টার্নাল অর্ডার’ জারি করেছে নবান্ন। কিছুদিন আগে ইডির (ED) তালিকায় কয়েকজন আইপিএসের নাম উঠে এসেছে। এরপরই সতর্ক রাজ্য প্রশাসন। নবান্ন সূত্রে খবর, সম্পত্তির হিসেব দাখিল করার জন্য নির্দেশিকা জারি করা হয়েছে।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একের পর এক দুর্নীতির তদন্ত করছে। রাজ্যের ৮ আইপিএস পদমর্যাদার অফিসারকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লির সদর দফতরে তলব করা হয়েছে। ১৫ অগাস্টের পর এই মাসে বিভিন্ন দিনে তলব করা হয়েছে ৮ আইপিএস অফিসারকে। এই সময়ের মধ্য়েই সরকারি আধিকারিকদের জন্য নির্দেশিকা জারি করল নবান্ন।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...