Tuesday, June 23, 2026

Mumbai: এবার পর্নোগ্রাফি মামলায় স্বস্তি চাইছেন রাজ কুন্দ্রা

Date:

Share post:

বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির (Shilpa Shetty) স্বামী রাজ কুন্দ্রাকে (Raj Kundra) ঘিরে বিতর্ক কম হয়নি। পর্নোগ্রাফি (Pornography) মামলায় গ্রেফতারও হতে হয়েছে তাঁকে। অ্যাপের (App) মাধ্যমে পর্নোগ্রাফির ব্যবসা চালানর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। এবার সেই মামলা থেকে মুক্তি চাইলেন রাজ। ম্যাজিস্ট্রেট কোর্টে ইতিমধ্যে সেই নিয়ে আবেদন করা হয়েছে বলেই জানিয়েছেন রাজের আইনজীবী প্রশান্ত প্যাটেল (Prasant Patil)।

প্রসঙ্গত,২০২১ সালে অনৈতিকভাবে পর্ন ফিল্ম ও ভিডিও তৈরির অভিযোগ উঠেছিল বাজিগর গার্ল শিল্পা শেট্টির স্বামীর বিরুদ্ধে। এই কেসে গ্রেফতার হওয়ার মাস দুয়েকের মধ্যে জামিনে মুক্তি পেয়েছিলেন রাজ। তারপর ফের তাঁকে নিয়ে তৈরি হয় বিতর্ক। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এক ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা যায়, রাজ কুন্দ্রা তাঁর স্ত্রী শিল্পাকে প্রায় সাড়ে আটত্রিশ কোটি টাকার মোট ৫টি ফ্ল্যাট দিয়েছেন। পাশাপাশি শিল্পা শেট্টিকে যে পরিমাণ সম্পত্তি তিনি হস্তান্তর করেছিলেন তার জেরে ফের বিতর্ক দানা বাঁধে, তদন্তে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। এবার সেই মামলা থেকেই নিষ্কৃতি চাইলেন রাজ কুন্দ্রা।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...