Saturday, April 4, 2026

ধ*র্ষণের পর খুন সোনালি ফোগাট? ময়নাতদন্তের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

Date:

Share post:

বিজেপি নেত্রী তথা অভিনেত্রী সোনালি ফোগাটের আচমকা মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অভিনেত্রীর। যদিও পরিবারের প্রথম থেকেই সেটা মানতে নারাজ ছিলেন। এবার ময়নাতদন্তের রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। আজ, বৃহস্পতিবার সামনে এসেছে ময়না তদন্তের রিপোর্ট। সেই রিপোর্টে সোনালির শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায়। কোনও ভোঁতা অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে তাঁকে, এমনটাই জানা যাচ্ছে। তবে তাঁকে যে ধর্ষণ করা হয়েছিল, সেটা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে ময়নাতদন্তের রিপোর্ট সেদিকেই ইঙ্গিত করছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

প্রসঙ্গত, তাঁর মৃত্যুকে অস্বাভাবিক ধরে নিয়েই গোয়ার অঞ্জুনা থানায় খুনের অভিযোগ দায়ের করেছিলেন সোনালির ভাই রিঙ্কু ঢাকা। অভিযোগের আঙুল ছিল সোনালির আপ্তসহায়ক সুধীর সাঙ্গোয়ানের দিকে। খাবারে ড্রাগ মিশিয়ে দেওয়ার পর অচৈতন্য অবস্থায় সুধীর ও তাঁর বন্ধু সুখবিন্দর ধর্ষণ করে খুন করেছে সোনালিকে। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ওই দুই ব্যক্তিকে।

উল্লেখ্য, ২৩ অগস্ট আচমকা মৃত্যু হয় সোনালির। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪১ বছর। মৃত্যুর সামান্য কিছু সময় আগেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অভিনেত্রী, পাশাপাশি মৃত্যুর আগেই মা, বোন ও বোনের স্বামীর সঙ্গে ফোনে কথা বলেন বিগ বসের প্রাক্তন প্রতিযোগী। অচৈতন্য অবস্থাতেই তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। হাসপাতাল থেকে জানানো হয় যে, মৃত অবস্থাতেই হাসপাতালে নিয়ে আসা হয়েছে সোনালিকে। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনায় সোনালির মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত করা হয়।

আরও পড়ুন:ইন্দো-মার্কিন অর্থনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উদযাপন

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...