Friday, April 3, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন নোভাক জকোভিচ। তিনি নিজেই একথা জানিয়েছেন। জোকারের ভ্যাকসিন না নেওয়া নিয়ে বিতর্ক অনেকদিনের। তিনি তা নিয়েই ইউএস ওপেনে খেলার অনুমতি চেয়েছিলেন। সেই অনুমোদন না পেয়ে শেষ পর্যন্ত তাঁকে সরেই দাঁড়াতে হল।

২) ফের এআইএফএফ-এর সভাপতি পদের জন্য মনোনয়ন জমা দিলেন বাইচুং ভুটিয়া। শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট প্রশাসক কমিটিকে সরিয়ে দেওয়ায়, এর আগে বাতিল হয়ে যায় পাহাড়ি বিছের মনোনয়ন। এদিন আরও একবার মনোনয়ন জমা দিলেন বাইচুং।

৩) ডুরান্ড কাপের প্রথম ম‍্যাচের পর দ্বিতীয় ম‍্যাচেও আটকে গেল ইমামি ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার রাজস্থান ইউনাইটেডের সঙ্গেও গোলশূন‍্য ড্র করল স্টিফেন কনস্ট‍্যানটাইনের দল। যার ফলে ডুরান্ড কাপে এখনও পযর্ন্ত গোলের দরজা খুলতে পারল না লাল-হলুদ ব্রিগেড।

৪) টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণ দেখতে ফের টিকিট ছাড়ল আইসিসি। গত ফেব্রুয়ারি মাসে অনলাইনে টিকিট ছাড়ার পাঁচ মিনিটের মধ্যেই তা বিক্রি হয়ে যায় সব টিকিট। কিন্তু আরও ক্রিকেট সমর্থকদের খেলা দেখার সুযোগ করে দিতে ফের টিকিট ছাড়ল আইসিসি।

৫) বৃহস্পতিবার ছিল মোহনবাগান ক্লাবের কর্মসমিতির বৈঠক। বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও হয়েছে। মোহনবাগানের ভিআইপি গেটের নামকরণ করা হল সদ্যপ্রয়াত ফুটবল অলিম্পিয়ান সমর (বদ্রু) বন্দ্যোপাধ্যায়ের নামে।

আরও পড়ুন:ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন নোভাক জোকোভিচ

 

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...