Tuesday, June 23, 2026

যাদবপুরে নিজের বাড়িতেই আছেন মানিক ভট্টাচার্য, বিধায়কের নিরাপত্তা প্রত্যাহার রাজ্যের

Date:

Share post:

৫৩/৩এ/১, যাদবপুরে সেন্ট্রাল রোড। এটাই টেট দুর্নীতি মামলায় নাম জড়ানো বিধায়ক মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) কলকাতার বাড়ির ঠিকানা। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানো মানিকবাবুকে ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে অপসারণ করা হয়েছে। অন্যদিকে, তিনি “বেপাত্তা” জানিয়ে সিবিআই (CBI) লুক আউট নোটিশ জারি করেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এমন পদক্ষেপের পর বিধায়ক হিসেবে তিনি যে নিরাপত্তা পেতেন, তা প্রত্যাহার করে নিয়েছে রাজ্য সরকার (Government of West Bengal)।

যদিও শেষপর্যন্ত খোঁজ মিলেছে মানিক ভট্টাচার্যর। যাদবপুরে নিজের বাড়িতেই আছেন বিধায়ক। সংবাদমাধ্যমকে সেকথা জানিয়ে মানিক বাবুর দাবি, তিনি পালিয়ে যাননি, তদন্তকারী সংস্থা ইডির সমস্ত নির্দেশ মেনেই চলেছেন। তাহলে আইনি পরামর্শ নিতে কেন হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ইডির (ED)আধিকারিকরা? কেনই-বা লুক-আউট নোটিশ জারি করল সিবিআই? সেই প্রশ্নের উত্তর কোনও পক্ষ থেকেই এখনও মেলেনি।

তবে ইডির একটি সূত্রের দাবি, চলতি মাসেই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যকে দু’বার নোটিশ দেওয়া সত্ত্বেও তিনি হাজিরা এড়িয়েছেন। গত, সোমবার থেকে তাঁর সঙ্গে কোনওভাবে যোগাযোগ করতে পারেননি তদন্তকারীরা। ইডির কাছে থাকা দুটি মোবাইল ফোনের নম্বরের সুইচড অফ বলছে। আবার সংবাদমাধ্যমের সঙ্গে ফোনে কথা হয়েছে তাঁর। মানিকবাবু নিজেই জানিয়েছেন, তিনি যাদবপুরের বাড়িতেই রয়েছেন। বেপাত্তা হওয়ার কোনও প্রশ্নই ওঠে না।

Related articles

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...