Tuesday, June 23, 2026

ইডির দু’টি ক্ষমতা পুনর্বিবেচনা করবে সুপ্রিম কোর্ট

Date:

Share post:

ইডির যাবতীয় ক্ষমতায় সিলমোহর দিয়েছে সুপ্রিম কোর্ট। যদিও দু’টি ক্ষমতা নিয়ে ফের ভাবনাচিন্তা শুরু করেছে সুপ্রিম কোর্ট।কারোকে গ্রেফতার করার আগে ইডিকে তাঁর বিরুদ্ধে দায়ের করা এফআইআর দেখাতে হয় না।এমনকি, ইডির গ্রেফতারির পরে জামিন পেতে হলে অভিযুক্তকেই প্রমাণ করতে হয়, তিনি অপরাধ করেননি বলে মনে করার যথেষ্ট কারণ রয়েছে। জামিনে মুক্তি পেয়ে ফের কোনও অপরাধ করবেন না বলেও আদালতের বিশ্বাস অর্জন করতে হয়।
শুক্রবার প্রধান বিচারপতি এন ভি রমণার বেঞ্চ জানিয়েছে, আর্থিক নয়ছয় প্রতিরোধ আইনে ইডিকে দেওয়া এই দু’টি ক্ষমতাই প্রাথমিক ভাবে পুনর্বিবেচনা করার প্রয়োজন রয়েছে। কেন্দ্রীয় সরকার শুক্রবারই রায় পুনর্বিবেচনা নিয়ে আপত্তি তুলেছে। সলিসিটর জেনারেল তুষার মেহতা যুক্তি দিয়ে বলেছেন, আর্থিক নয়ছয় রোখার আন্তর্জাতিক চুক্তি মেনে এ দেশের আইন তৈরি হয়েছে। প্রধান বিচারপতিও বলেছেন, আমরা কালো টাকা বা আর্থিক নয়ছয় রোখার পক্ষে। আইনের উদ্দেশ্য মহৎ।গত ২৭ জুলাই বিচারপতি এ এম খানউইলকরের বেঞ্চ ইডির সব ক্ষমতায় সিলমোহর দিয়েছিল।
প্রধান বিচারপতি জানিয়েছেন, শুধুমাত্র ইডির এফআইআর না দেখানো ও জামিন পেতে হলে অভিযুক্তেরই নিজেকে নির্দোষ প্রমাণ করার দায়— এই দু’টি বিষয় পুনর্বিবেচনা করা হবে।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...