Tuesday, June 23, 2026

প্রকাশিত হয়ে গেল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের সূচি, একই গ্রুপে বার্সা-বায়ার্ন-ইন্টার মিলান

Date:

Share post:

বৃহস্পতিবার রাতে প্রকাশিত হয়ে গেল আসন্ন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) গ্রুপ পর্বের সূচি। বৃহস্পতিবার ছিল উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগের ড্র।  আর এই ড্রকে ঘিরে আগ্রহ ছিল সকলের। কোন গ্রুপে কে পড়বে সেই নিয়ে ছিল আপামর ফুটবলপ্রেমীর  ছিল আগ্রহ। এবারের সূচি যা হয়েছে তা গ্রুপ পর্বেই দেখা যাবে ধুন্ধুমার লড়াই।

নিঃসন্দেহে এবারের গ্রুপ অফ ডেথ হল গ্রুপ সি। একই গ্রুপে পড়েছে এফসি বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও ইন্টার মিলান। আর তাদের সঙ্গে পড়েছে চেক প্রজাতন্ত্রের ভিক্টোরিয়া প্লজেন। বার্সেলোনায় সদ্য যোগ দেওয়া রবার্ট লেওয়ানডস্কি খেলবেন নিজের পুরোনো ক্লাব বায়ার্নের বিরুদ্ধে।

একনজরে দেখে নেওয়া যাক উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের সূচি :

গ্রুপ এ: গ্রুপ এ-এর লড়াইও যথেষ্ট কঠিন। একই গ্রুপে রয়েছে আয়াক্স, লিভারপুল, নাপোলি এবং এছাড়া ১২ বছর পর চ্যাম্পিয়ন্স লিগে ফেরা রেঞ্জার্সও।

গ্রুপ বি: গ্রুপ বি-তে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ, পোর্তো, বেলজিয়ামের ক্লাব ব্রুজ এবং বায়ার্ন লেভারকুজেন।

 

গ্রুপ সি: গ্রুপ সি-কে চ‍্যাম্পিয়ন্স লিগের গ্রুপ অফ ডেথ বলা হচ্ছে। এই গ্রুপে রয়েছে এফসি বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলান, ভিক্টোরিয়া প্লজেন।

গ্রুপ ডি : গ্রুপ ডি-তে রয়েছে জার্মানির এইন্ট্রাক্ট ফ্র‍্যাঙ্কফুর্ট, টটেনহ্যাম হটস্পার, স্পোর্টিং লিসবন ও মার্সেই।

গ্রুপ ই : গ্রুপ ই-তে দুই হেভিওয়েট দল চেলসি ও এসি মিলান রয়েছে। এছাড়া রয়েছে রেড বুল সালজবার্গ এবং ক্রোয়েশিয়ার ডিনামো জাগ্রেব।

গ্রুপ এফ: গ্রুপ এফ-এ রয়েছে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। তাদের সঙ্গে রয়েছে আর বি লিপজিগ, শাখতার ডোনেতস্ক ও সেল্টিক।

গ্রুপ জি: গ্রুপ জি-তে খেলবে ম‍্যাঞ্চেস্টার সিটি ও বরুসিয়া ডর্টমুন্ড। এছাড়া রয়েছে সেভিয়া ও এফসি কোপেনহাভেন।

গ্রুপ এইচ: গ্রুপ এইচ-এ রয়েছে পিএসজি, জুভেন্টাস, বেনফিকা এবং  ইজরায়েলের ক্লাব মাক্কাবি হাইফা।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...