Tuesday, June 23, 2026

আবার বোমার হুমকি! কলকাতা বিমানবন্দরে সাত সকালে তৎপরতা

Date:

Share post:

আবারও হুমকি মেইল পেল কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। তিনদিনের মধ্যে এই নিয়ে দু’বার বোমাতঙ্ক ছড়িয়ে হুমকি মেইল এল কলকাতা বিমানবন্দরের কাছে। সোমবার সকাল সাড়ে ৯টা নাগাদ বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে হুমকি মেইলটি আসে। তাতে লেখা, কলকাতা বিমানবন্দরের বোমা লুকিয়ে রাখা রয়েছে। যে কোনও সময়ে উড়িয়ে দেওয়া হবে বিমানবন্দরটি।

মেইল পাওয়ার কিছুক্ষণের মধ্যে নিরাপত্তা চূড়ান্ত করা হয়েছে। বহুগুণ বেড়েছে যাত্রীদের তল্লাশি। স্নিফার ডগ নিয়ে চিরুনি তল্লাশিতে নেমেছেন বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানরা। ইতিমধ্যেই বিমানবন্দরে পৌঁছে গিয়েছে বম্বস্কোয়ার। খবর পেয়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ইতিমধ্যেই এয়ারপোর্ট থানায় এফআইআর দায়ের করেছে। বিমান ওঠানামায় কোনও সমস্যা তৈরি হয়নি, স্বাভাবিকভাবেই চলছে। গত শুক্রবারও হুমকি মেইল পেয়েছিল কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ।

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...