Wednesday, June 24, 2026

Entertainment: অশান্তির আশঙ্কায় শো করার অনুমতি পেলেন না মুনায়ার ফারুকি

Date:

Share post:

রবিবার দিল্লিতে শো করার কথা ছিল বিখ্যাত কমেডিয়ান মুনায়ার ফারুকির (Munawar Faruqui)। কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে এই বাহানা করে দিল্লি পুলিশ (Delhi Police) বাতিল করে দিল তাঁর শো। এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও (Mahua Moitra)।

বিখ্যাত কমেডিয়ান ফারুকির নামের সঙ্গে বিতর্ক যেন ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। কমেডিয়ানের শো বাতিল হওয়া নতুন কথা নয়। গত সপ্তাহেই বেঙ্গালুরুতে বাতিল হয়েছিল ফারুকির শো। যদিও তার পরের দিনই হায়দরাবাদে চিরাচরিত স্টাইলে জমজমাট পারফরম্যান্স করেন তিনি। তবে এবার রাজধানীর ক্ষেত্রে যেন নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হল। কিন্তু কেন বাতিল? পুলিশের দাবি, কমেডিয়ানের পারফরম্যান্সে ওই এলাকায় সাম্প্রদায়িক অশান্তি ছড়াতে পারে। তাই কোনও ঝুঁকি নিতে চায় না তারা। সেই কারণেই অনুমতি দেওয়া হচ্ছে না। গতবছর হিন্দু ভাবাবেগে আঘাত করার অভিযোগ এনে কমেডিয়ানকে গ্রেফতার করা হয়। শো বাতিলের খবর প্রকাশে আসতেই সুর চড়িয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। স্বাধীনতার ৭৫ বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...