Wednesday, June 24, 2026

Corona Update: কমছে করোনা, নিম্নমুখী সংক্রমণ গ্রাফে খুশি স্বাস্থ্য মন্ত্রক

Date:

Share post:

মাঝে কয়েকদিন ঊর্ধ্বমুখী ছিল করোনা (Corona) গ্রাফ। তবে গত এক সপ্তাহ ধরে যেভাবে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এসেছে তাতে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বিশেষজ্ঞরা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona)আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৪৩৬ জন। শনিবারও সংখ্যাটা ছিল ১০ হাজারের সামান্য কম। রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী,সংক্রমণের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় কমেছে সক্রিয় রোগীর (Active case) সংখ্যাও। বর্তমানে বাড়ছে সুস্থতার হার। একদিনে সারা দেশে ৫৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর। এই নিয়ে সারা দেশে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৭ হাজার ৭৫৪। তবে করোনাকে জয় করে এখনও পর্যন্ত প্রায় ৪ কোটি ৩৭ লক্ষ ৯৩ হাজার ৭৮৭ জন সুস্থ হয়ে উঠেছেন।

মারণ ভাইরাসের সঙ্গে লড়াই করে জিততে হলে যত দ্রুত সম্ভব ভ্যাকসিন দেওয়ার কাজ সম্পূর্ণ করতে হবে বলছেন বিশেষজ্ঞরা। বর্তমানে দেশের সাপ্তাহিক পজিটিভিটি রেট ৩.৪০ শতাংশের কাছাকাছি। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য বলছে , দেশে এখনও পর্যন্ত করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে ২১১ কোটি ৬৬ লক্ষের বেশি। পাশাপাশি বুস্টার ডোজে জোর দেওয়ার কথাই বলছেন ডাক্তাররা।

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...