Wednesday, June 24, 2026

ভারত-পাক মহারণ, কে ওপেন করবে? কী বললেন ভারত অধিনায়ক?

Date:

Share post:

রবিবার এশিয়া কাপে হাইভোল্টেজ ম‍্যাচ। গত টি-২০ বিশ্বকাপের পর আবার মুখোমুখি ভারত-পাকিস্তান। ভারতীয় দলে অধিনায়কত্ব বদল হয়েছে, বিরাট কোহলির হাত থেকে ব‍্যাটন গিয়েছে রোহিত শর্মার হাতে। তবে এই ম‍্যাচকে আর পাঁচটা ম‍্যাচের মতনই দেখছেন ভারতের নতুন অধিনায়ক। এই ম‍্যাচে কে ওপেন করবেন? সূর্যকুমার যাদব নাকি কে এল রাহুল, পাকিস্তানের বিরুদ্ধে ওপেনে কে? এমন প্রশ্নের উত্তরে রোহিত কিছুটা হেয়ালি উত্তর দিলেন। বললেন, সেটা ম‍্যাচের সময়ই জানতে পারবেন। এখনই সব বলে দেব? কিছুতো গপন রাখুন।

সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন,” আমরা যখনই সুযোগ পাই, নতুন কিছু খুঁজে বার করার চেষ্টা করি। তা সে ব্যাটিং কম্বিনেশনই হোক বা বোলিং কম্বিনেশন। দলের মধ্যে সেটাই স্থির করা হয়েছে। কেননা নতুন কিছু করার চেষ্টা না করলে আপনি ফল জানতে পারবেন না। নতুন কিছু করার চেষ্টা করলে ব্যর্থ হওয়ারও সম্ভাবনা থাকে। তবে তাতে ব্যর্থতা আসলেও আমরা বিচলিত হব না, এটাই আমাদের সিদ্ধান্ত। আমরা গত কয়েক মাসে অনেক কিছু খুঁজে পেয়েছি এমন পরীক্ষা-নিরীক্ষার ফলেই। আপাতত ম‍্যাচে দেখা যাক কে ওপেন করে। বিশ্বকাপের সময় না হয় দেখা যাবে কী হয়।”

আরও পড়ুন:ইস্ট-মোহন ভারত-পাক, উৎপল সিনহার কলম

 

 

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...