Wednesday, June 24, 2026

দুবাইয়ের সবচেয়ে দামি বাড়িটি কিনেনিলেন মুকেশ আম্বানি! কত দাম জানেন?

Date:

Share post:

এবার দুবাইয়ের সবচেয়ে দামি বাড়ির মালিক হলেন শিল্পপতি মুকেশ আম্বানি। যার দাম প্রায় ৮ কোটি মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় ৬৪০ কোটি টাকা। জানা গিয়েছে, ছোট ছেলে অনন্তের জন্য এই বিলাসবহুল বাড়িটি কিনলেন মুকেশ আম্বানি।

দুবাইয়ের সমুদ্রের ধারে সবচেয়ে বিলাসবহুল এই ভিলাটি পাম জুমেইরাহতে অবস্থিত। পাম জুমেইরাহ দুবাইয়ের উত্তর দিকে থাকা একটি দ্বীপ। এখানেই বাড়ি রয়েছে বলিউড বাদশা শাহরুখ খান, কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহ্যামের। এবার সেই তারকাদেরই প্রতিবেশি হলেন মুকেশ পুত্র অনন্ত আম্বানি।

ঠিক কী কী রয়েছে এই বিলাসবহুল বাড়িটিতে? জানা গিয়েছে, এই ভিলায় রয়েছে ১০টি বেডরুম, একটি প্রাইভেট স্পা ও দু’টি সুইমিং পুল। সুইমিং পুলগুলির মধ্যে একটি খোলা আকাশের নীচে। বাড়িটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবেন আম্বানি পরিবারের দীর্ঘদিনের সহযোগী তথা রিলায়েন্স গোষ্ঠীর কর্পোরেট বিষয়ক ডিরেক্টর পরিমল নাথওয়ানি।

আরও পড়ুন:দেশের জন্য লড়াই চালিয়ে যাওয়ার বার্তা: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা মমতা-অভিষেকের

 

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...