Friday, June 26, 2026

ফিরহাদের সঙ্গে বৈঠক মোহনবাগান সচিবের

Date:

Share post:

কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে বৈঠক করে এলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত । শনিবার পুরভবনে গিয়ে। এমনিতে বলা হচ্ছে ফিরহাদকে ডার্বির টিকিট নিজে হাতে দিতে গেছিলেন দেবাশিস। কিন্তু অন্য সূত্রের খবর আরও কিছু আলোচনা হয়েছে। সচিব মন্ত্রীর জন্য ফুল ও মিষ্টি নিয়ে গিয়েছিলেন। মন্ত্রীকে তিনি বলেছেন, আপনার যে কোনও প্রয়োজনে আমি সঙ্গে রয়েছি।

ক’দিন আগেই মোহনবাগান মাঠে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে দেখা যায়নি মেয়রকে। যদিও ডেপুটি মেয়র অতীন ঘোষ ছিলেন। মেয়রকে নাকি সেভাবে আমন্ত্রণই জানানো হয় নি। অথচ তাঁরই কাছে গিয়ে দীর্ঘ বৈঠক করে এলেন দেবাশিস। ক্লাব সূত্রের খবর, মেয়রের সঙ্গে দূরত্বের ড্যামেজ কন্ট্রোল নিয়ে কথা হয়েছে। মেয়র অবশ্য এসব নিয়ে কোনও কথাই বলেননি মিডিয়াকে। তবে তাঁর ঘনিষ্ঠমহলসূত্রে খবর, দেবাশিসের কথাবার্তায় তিনি একটু নরম হয়েছেন। দেবাশিস তাঁকে বার্তা দিয়েছে মোহনবাগান মেয়রকে সঙ্গে চায়। আজ রবিবার মাঠে যেতেও পারেন খেলা দেখতে। সূত্রের খবর, সচিব আরও কয়েকজন মন্ত্রীর কাছে গিয়েছিলেন। তাদের সঙ্গে আলোচনাও হয়েছে। প্রকাশ্যে বলা হচ্ছে, উপলক্ষ্য আসলে ডার্বির টিকিট, কিন্তু লক্ষ্য আলাদা।

আরও পড়ুন- ‘উপন্যাসসমগ্র প্রথম খন্ড’: শনি সন্ধ্যায় কুণালের লেখা বই প্রকাশ অভিষেকের


Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...